editor

প্রকাশিত: 5:34 PM, April 10, 2022

দক্ষিণ সুরমা দাউদপুরে প্রবাসীর জমিতে ঘর নির্মাণ, এলাকা উত্তেজনা

দক্ষিণ সুরমা দাউদপুরে প্রবাসীর জমিতে ঘর নির্মাণ, এলাকা উত্তেজনা

দক্ষিণ সুরমা দাউদপুরে প্রবাসীর জমিতে ঘর নির্মাণ, এলাকা উত্তেজনা

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন দাউদপুর ইউনিয়নের সুড়িগাঁওয়ে আদালতের নিষেজ্ঞাকে অমান্য করে প্রবাসী ভূমি নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
জানা গেছে, দাউদপুর ইউনিয়নে মৌজা- সুড়িগাঁও, জে.এল.নং- ৮৫ স্থিত, বি.এস খতিয়ান নং- ৬৩.১৪৯, বি.এস দাগ নং- ২৭৮, রকম- বাড়ী, পরিমাণ- ০.০৬ একর। চৌহাদ্দা- উত্তরে- কুতুবুন্নেছা ও ফয়ছল আহমগ গং, দক্ষিণ- এখলাছুর রহমান, পূর্বে- বাড়িয়ান খালি জমি। ইহাতে মোয়াজী ০.০৬ একর ভূমি।
উক্ত ভূমিতে মৃত আব্দুল জব্বারের স্ত্রী বয়বৃদ্ধ কুতুবুন্নেছা বসবাস করে আসছেন। তাঁর একজন ছেলে যুক্তরাজ্য ও আরেক ছেলে আমেরিকায় বসাবস করেন। মেয়েরা স্বামীর সাথে বসবাস করছেন। কুতুবুন্নেছা বয়সজনিত রোগে শয্যাশায়ি থাকায় এবং তার দুই ছেলে প্রবাসে অবস্থান করার সুযোগে প্রতিবেশী মৃত তছির আলী ছেলে সমছু মিয়া ও তার ছেলে এখলাছুর রহমান জোরপূর্বক কুতুবুন্নেছার ভূমিতে গত ৭ মার্চ ২০২২ ইং তারিখে ঘর নির্মাণ শুরু করেন।
কুতুবুন্নেছা লোক মারফত মেয়ের স্বামী মোঃ ফজলুর রহমানকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌছে নির্মাণ কাজ বন্ধ করতে সক্ষম হয়। সমছু মিয়া ও তার ছেলে এখলাছুর রহমান যাতে সেখানে কোন নির্মাণ কাজ করতে না পারে এ ব্যাপারে মাননীয় অতিরিক্ত জেলা হাকিম আদালত সিলেটে মামলা দায়ের করেন। মামলা নং- ২২/২০২২ ইংরেজি।
মোঃ ফজলুর রহমানের মামলার পর আদালতের আদেশে মোগলাবাজার থানার এস.আই (নিঃ) মোঃ আব্দুল আল মামুন গত ১২ মার্চ ২০২২ ইংরেজি তারিকে উভয় পক্ষকে সতর্কীকরণ নোটিশ প্রদান করেন।
নোটিশে উল্লেখ করা হয়, সমছু মিয়া ও তার ছেলে এখলাছুর রহমান তপশীল বর্ণিত ভূমিতে জোর পূর্বক দখল করার চেষ্টায় লিপ্ত আছেন। উক্ত ভূমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে যাতে কোন প্রকার দাঙ্গা-হাঙ্গামা, মারামাপরি, রক্তক্ষয়ী সংঘর্ষ এমনকি খুন খারাপির ঘটনা সংঘটিত না হয়, সেই জন্য উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকিয়া শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিরোধীয় তপশীল বর্ণিত ভূমিতে স্ব স্ব অবস্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে অনুরোধ জানান এবং আদালতের মাধ্যমে বিরোধ মীমংসার আহবান জানান।
কিন্তু সমছু মিয়া ও তার ছেলে এখলাছুর রহমান আদালতের আদেশ ও পুলিশ নোটিশের তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যহত রেখেছে। বয়বৃদ্ধা শয্যাশায়ি কুতুবুন্নেছা ছেলেরা প্রবাসে থাকার সুবাদে তাদের নির্মাণ কাজ আটকানো যাচ্ছে না।
কুতুবুন্নেছা কোন প্রকার অপ্রীতিকর ঘটনার ঘটনার আগেই আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণে দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, বিগত ০৯/১১/২০১৫ ইংরেজি তারিখ মৃত তছির আলীর ছেলে সমছু মিয়া বাদী হয়ে কুতুবুন্নেছা সহ ২১জনকে বিবাদী করে যুগ্ম জেলাল জজ ২য় আদালত সিলেটে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন। উক্ত মামলা আদালতে চলমান থাকা অবস্থায়ই সমছু মিয়া ও তার ছেলে এখলাছুর রহমান জোর পূর্বক কুতুবুন্নেছার ছাহামে পাকা ঘর নির্মাণ করছে। এই নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাদী নিজেই আইন ভঙ্গ করলেও তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা না নেওয়ায় অসুস্থ কুতুবুন্নেছা শঙ্কায় এবং তার ছেলেরা প্রবাসে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির