editor
প্রকাশিত: 6:49 PM, March 6, 2021
অনলাইন ডেস্ক
ম্যাচ ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারির অভিযোগ উঠেছে শ্রীলংকান তারকা ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে। তাকে আগামী ১৪ দিনের মধ্যে সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে নির্দেশ দিয়েছে খেলাধুলার দুর্নীতি দমনের দায়িত্বে থাকা পুলিশ ইউনিট।শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) সবশেষ আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে লংকান জাতীয় দলের তারকা ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে। এমন অভিযোগের কারণে গত বৃহস্পতিবার এই তারকা ক্রিকেটারকে লংকান দুর্নীতি দমন পুলিশ ইউনিটে ডাকা হয়েছিল। সেখানে তার ২৪ ঘণ্টার দীর্ঘ বিবৃতি রেকর্ড করা হয়।গত বছর একটি সংবাদমাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত হয় লংকান তারকা স্পিনার ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেন সেনানায়েক।সেই অভিযোগটি আইসিসির দুর্নীতি দমন ইউনিটের পাশাপাশি শ্রীলংকান ক্রিকেটের দুর্নীতি দমন ইউনিট তদন্ত করে।ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত সচিত্র সেনানায়েক গ্রেফতার এড়াতে আগাম জামিনের আবেদন করলে গত মঙ্গলবার তার সেই আবেদন প্রত্যাখ্যান করেন কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত।সচিত্র সেনানায়েক শ্রীলংকার হয়ে ৪৯ ওয়ানডে, ২৪টি টি-টোয়েন্টি ও একটি মাত্র টেস্ট ম্যাচ খেলে ৭৮ উইকেট শিকার করেন। ৩৬ বছর বয়সী এই অফস্পিনার জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,