editor
প্রকাশিত: 1:58 PM, November 13, 2022

হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন হবে ঢাকায়, আজ চুক্তি সই
অনলাইন ডেস্ক:
হজে যেতে বাংলাদেশি হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করতে আজ রোববার একটি চুক্তি সই হবে। ‘রুট টু মক্কা সার্ভিস’ নামে এ চুক্তির ফলে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা আরো সহজ ও ঝামেলামুক্ত হবে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ দেন।
পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সমর্থনের জন্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সৌদি উপমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে শেখ হাসিনার সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সৌদি উপমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় ড. এ কে আব্দুল মোমেন উল্লেখ করেন, বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার জন্য সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
সৌদি উপমন্ত্রীকে তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণ শিগগির সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানাতে অপেক্ষা করছে। পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন, রোববার উভয় পক্ষ নিরাপত্তা সহযোগিতা এবং রুট টু মক্কা সার্ভিস সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করবে, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে সুসংহত করবে।
মক্কা সার্ভিস চুক্তির ফলে হজযাত্রীরা সৌদি আরবে যাত্রার আগে ঢাকায় সেদেশের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশই প্রথম দেশ, যার সঙ্গে সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্কের কথা বিবেচনা করে রুট টু মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে।
সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ দুই দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন।
ডিএসএস/ছা-০৪(১৩)১১
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের