editor
প্রকাশিত: 2:36 PM, November 30, 2022

বাংলালিংক ও ফেয়ার ইলেকট্রনিক্স-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
অরেঞ্জ ক্লাব সদস্যরা স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের উপর পাবেন বিশেষ মূল্যছাড়
বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের উপর বিশেষ মূল্যছাড় পাবেন।
বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. মেসবাহ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিটিতে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মুহাম্মদ আবদুল হাই, বাংলালিংক-এর লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর হেড অফ প্রোডাক্ট, সিই, মো. মুশফিকুর রহমান ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর অপারেশন হেড, সিই, কাজী মো. জিয়াউর রহমান ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা স্যামসাং স্মার্টপ্লাজা শোরুমে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড থেকে
স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের উপর ৫% ছাড় পাবেন, ৩০০০ টাকা পর্যন্ত । অফারটি পেতে তাদেরকে “BLSAMSUNG” টাইপ করে ২০১২-তে এসএমএস করতে হবে। অফারটি ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চালু থাকবে।
বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর জনাব রফিক আহমেদ বলেন, “আমরা ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর সাথে অংশীদারিত্বের মাধ্যমে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য এই অফারটি আনতে পেরে আনন্দিত। গ্রাহকদের পছন্দ ও চাহিদার ভিত্তিতে ভবিষ্যতেও এই ধরনের আরও সুবিধা নিয়ে আসতে চাই আমরা।”
ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড-এর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. মেসবাহ উদ্দিন বলেন, “বাংলালিংক-এর বিশেষ লয়ালটি প্রোগ্রামের অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত। গ্রাহকদেরকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি। আশা করছি, এই চুক্তির মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যরা উপকৃত হবেন। এটি তাদেরকে আমাদের মানসম্পন্ন পণ্য ব্যবহার করে জীবনযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ দেবে।”
বাংলালিংক গ্রাহকদের জন্য বিভিন্ন বাড়তি সুবিধা নিয়ে আসতে থাকবে।
বাংলালিংক সম্পর্কে:
বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে সক্ষম একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত। এটি নেদারল্যান্ডভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেড-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।
মাইবিএল অ্যাপ: https://mybl.digital/App
| ওয়েবসাইট | : | www.banglalink.net |
| ফেসবুক | : | www.facebook.com/banglalinkdigital |
| টুইটার | : | https://twitter.com/banglalinkmela |
| ইউটিউব | : | https://www.youtube.com/banglalinkmela/ |
| লিংকইডইন | : | https://www.linkedin.com/company/6660/ |
| ইন্সটাগ্রাম | : | https://www.instagram.com/banglalink.digital/ |
5 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
4 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 6 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
2 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
4 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা