editor
প্রকাশিত: 2:21 PM, December 19, 2022

কমেছে আমদানি, মসলার দামে আগুন
অনলাইন ডেস্ক
ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে মসলার দাম। ডলার সংকট ও এলসি খুলতে না পারার কারণে আমদানি কমে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি আমদানিকারক ও ব্যবসায়ীদের।
জানা গেছে, ছোট ও বড় সাইজের এলাচ ১৬০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৩৫০ থেকে ৪৫০ টাকা।
প্রতি কেজি জিরা ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৮০ টাকায়। কিশমিশ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। দারুচিনি ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। গোলমরিচের দাম কেজিতে বেড়েছে ৮০ থেকে ১২০ টাকা। লবঙ্গের দাম বেড়েছে দেড়শ টাকা। শুকনো মরিচ ৪২০ টাকা থেকে বেড়ে ৫৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জায়ফল, ধনিয়া, হলুদ, জয়ত্রী সহ মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে ৫০-১০০ টাকা।
বাংলাদেশ পাইকারি মসলা ব্যবসায়ী সমিতি সূত্র জানায়, চলতি অর্থবছরে প্রায় ৩০ শতাংশ পণ্য আমদানি কমেছে। খাতুনগঞ্জ ঘিরে দেশের আমদানিকৃত মসলার ৭০ শতাংশ বিকিকিনি হয়। ডলার সংকটে আমদানি ব্যাহত হচ্ছে। বন্দর দিয়ে আমদানি হওয়া গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচি, জিরা, আদা, হলুদ, রসুন ও গুঁড়া মসলা-এই নয় ধরনের মসলার বাজারে শীর্ষে আছে চীন। এরপর ইন্দোনেশিয়া ও ভারতের অবস্থান। আদা, রসুন ও হলুদ দেশে উৎপাদন হলেও চাহিদার তুলনায় কম। এলাচি, দারুচিনি, লবঙ্গ ও জিরা আমদানি করে চাহিদা মেটানো হয়।
খাতুনগঞ্জের মেসার্স এমআই ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আরিফ মোহাম্মদ ফোরকান বলেন, আমদানি কমে যাওয়া, নতুন এলসি খুলতে না পারা, ডলার সংকট ও পরিবহন খরচও বেড়ে যাওয়ায় মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি কমেছে বিক্রিও।
6 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
1 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 4 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
6 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
3 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
1 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
6 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা