editor

প্রকাশিত: 1:04 PM, June 19, 2023

যে কোনো সময় পতন, ধ্বংস হতে পারে বাংলাদেশ: জি এম কাদের

যে কোনো সময় পতন, ধ্বংস হতে পারে বাংলাদেশ: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

অনলাইন ডেস্ক
বাংলাদেশ এখন এক ভয়াবহ দুরবস্থার মধ্যে আছে। আগে গর্তের মধ্যে ছিল। এখন বিশাল খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। যে কোনো সময় পতন হতে পারে। বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
গতকাল রবিবার মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, সরকারের কাছে কোনো বিদেশি মুদ্রা নেই। যেটা দেখানো হচ্ছে, সেটা সঠিক নয়। যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর কথা সরকার বলছে, সেটা যদি সত্যিও হয়, তারচেয়ে অনেক বেশি ঋণ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। তার সুদ, আসল সব শোধ করতে গেলে এবং ডেফার্ড পেমেন্টে যেসব জিনিসপত্র আনা হয়েছে সেগুলো শোধ করতে গেলে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। এখন বিভিন্ন জায়গা থেকে ধার করে বাকিতে, অনুনয়-বিনয় করে এনে দেশের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ করা হচ্ছে।

দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কয়দিন আগে বড় বড় কথা বলেছিলাম। বিশ্বব্যাংক নাকি খারাপ।

(এখন) বিশ্বব্যাংকের কাছে যাচ্ছি, আইএমএফ এর কাছে যাচ্ছি। তাদের কাছে দেন দরবার করছি। তারা কিছু অর্থ দিয়েছে কিংবা ভবিষ্যতে দেবে বলেছে…নইলে সরকার মৃত হয়ে যেতো এতোদিনে। সম্পূর্ণভাবে তারা দেউলিয়া হয়ে গেছে। দেশের মধ্যে দেশীয় মুদ্রাও সরকারের হাতে নেই। দেশের ব্যাংকগুলোকে বিভিন্ন ব্যক্তির হাতে দিয়ে লুন্ঠন করা হয়েছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন ব্যাংকে কোনো টাকা নেই। সরকার গলায় গামছা দিয়েও মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করতে পারছে না।
দেশে বেকারত্ব এখন বড় সমস্যা মন্তব্য করে জি এম কাদের বলেন, মানুষ নিত্যপ্রয়োজনীয় ওষুধ কিনতে পারছে না। সরকার মানুষের দিকে দেখছে না। কিন্তু, নিজেরা ধার করে হলেও ঠিকই খরচ করছে, উন্নয়নের নামে মেগা প্রজেক্ট করছে। তারা বলে দীর্ঘদিন ক্ষমতায় থাকাতেই নাকি দেশ স্থিতিশীল আছে, দেশের গণতন্ত্র আছে, দেশের অনেক উন্নয়ন হয়েছে! উন্নয়ন কি হয়েছে সেটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি।

সরকার গৃহীত বিভিন্ন প্রকল্পের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিভিন্ন চিত্র তথ্য সহকারে তুলে ধরে জি এম কাদের বলেন, শতভাগ বিদ্যুতের উৎসব করলেও এখন যখন বিদ্যুৎ নেই তখন বলছে- আমাদেরতো অর্থ নেই, বিদ্যুতের জন্য কয়লা বা তেল কেনার অর্থ নেই। তাহলে এই প্ল্যান্টগুলো কি করেছিলেন জনগণকে বিদ্যুৎ দেওয়ার জন্য? টাকা বানানোর জন্য। এই টাকা বিদেশে পাচার করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা করা হয়েছে।

ঋণের টাকায় পদ্মাসেতু করা হয়েছে জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, পদ্মাসেতুর প্রাক্কলিত ব্যয় ১০ হাজার কোটি টাকা ধরা হয়েছিল। ব্যয় হয়েছে ৩২ হাজার কোটি টাকা। লোন নেন নাই বলছেন! সেটা লোনের টাকায় করেছেন। বাংলাদেশে কোনো উন্নয়ন প্রকল্প লোনের টাকা ছাড়া হয় না। বাংলাদেশের বাজেট হলো ঘাটতি বাজেট। পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের লোন নেন নাই। কারণ, বিশ্বব্যাংক বলেছে, টাকা নিলে চুরি করতে পারবে না। টাকা নিলে হিসাব আমরা রাখবো। হিসাব রাখলে আমাদের কোনো অসুবিধা আছে?

একতাবদ্ধ জাতির মধ্যে বিভিন্নভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভাজন সৃষ্টি করেছে মন্তব্য করে তিনি বলেন, একটি হলো কে আওয়ামী লীগ আর কে আওয়ামী লীগ না। আওয়ামী লীগ করলে সকল সুযোগ সুবিধা আর না করলে কিভাবে গলা কাটা যায় সেই চেষ্টা। আরেকটি বিভাজন হলো- মুক্তিযুদ্ধের পক্ষের আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। জি এম কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বর্তমানে তারা যা করছে তা হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা।

নির্বাচনে পুলিশের প্রার্থী কিভাবে আওয়ামী লীগের প্রার্থী হয়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগ আর পুলিশতো তাহলে একই দল করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ