editor

প্রকাশিত: 8:24 PM, June 21, 2022

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় এলডিপি নেতা গুরুতর আহত

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় এলডিপি নেতা গুরুতর আহত

আহত মোহাম্মদ ফাহাদ

কানাইঘাট প্রতিনিধি 
সিলেট জেলার কানাইঘাট উপজেলার কচুপাড়া গ্রামে এলডিপি নেতা মোহাম্মদ ফাহাদ এর উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী। প্রকাশ্য দিবালোকে গ্রামের রাস্তায় হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ছুটে আসলে অজ্ঞান অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ২০ জুন সোমবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে এই ঘটনাটি ঘটে। ভিকটিম মোহাম্মদ ফাহাদ স্থানীয় কচুপাড়া গ্রামের মুহিবুর রহমান এর পুত্র ও ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন এলডিপির প্রচার সম্পাদক।

জানা যায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কচুপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র আলমগীর আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে ক্রমেই বেপরওয়া হয়ে উঠেছে। বিগত ক’বছর থেকে দলীয় ক্ষমতার অপব্যবহার করে নানা সন্ত্রাসী কর্মকান্ডের মধ্য দিয়ে সে নিজেকে কানাইঘাট আওয়ামী লীগের প্রভাবশালী নেতায় পরিণত করেছে। দল ও পুলিশ প্রশাসনের আসকারায় বর্তমানে সে কানাইঘাটে রাজনৈতিক ত্রাশ হিসেবে পরিচিত। তার বেআইনি বেপরোয়া কর্মকান্ডে কেউ ভয়ে মুখ খুলার সাহস পায় না। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) রাজনীতির সাথে জড়িত একই গ্রামের মোহাম্মদ ফাহাদ এর সাথে দীর্ঘদিন থেকে একের পর এক ইস্যু নিয়ে আলমগীরের রাজনৈতিক বিরুধ চলে আসছে। এই বিরুধের জের ধরে ইতিপূর্বে মোহাম্মদ ফাহাদ এর উপর হামলা, তার বসতঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে আলমগীর ও তার দলবল। তাদের ভয়ে বেশ কিছুদিন থেকে বাড়ি ছেড়ে আত্মগোপনে ছিল এলডিপি নেতা মোহাম্মদ ফাহাদ। ঘটনার পূর্ব রাতে সে লুকিয়ে বাড়িতে এসেছে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে। ঘটনার দিন সকাল ১০.৩০ ঘটিকার দিকে মোহাম্মদ ফাহাদ জরুরি কাজে বাড়ির পাশের রাস্তায় বের হয়েছিল। এসময় খবর পেয়ে উৎপেতে থাকা আওয়ামী লীগ নেতা আলমগীর ও তার ৫/৬ জন সঙ্গী পিছন থেকে দৌড়ে এসে তার উপর হামলা চালায়। তারা কিল ঘুষি লাথি মেরে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তাদের উপর্যুপরি মারধরে রক্তাক্ত জখমপ্রাপ্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে সে। এসময় স্থানীয় লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে গেলে সে প্রাণে রক্ষা পায়। পরে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিলেট ইবনেসিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির