editor

প্রকাশিত: 11:05 AM, October 17, 2023

৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের প্রস্তুতি সভা

৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের প্রস্তুতি সভা

৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) নগরীর উপশহরস্থ বিভাগীয় সমবায় কার্যালয়ের হলরুমে সিলেট বিভাগের ২৭টি সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সিলেট সদর উপজেলার সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. জিয়াউল হক।

সভায় প্রধান অতিথি সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. জিয়াউল হক আগামী ৪ নভেম্বর শনিবার জাতীয় সমবায় দিবস পালনে সমবায় সমিতির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল করতে ও সংগঠনের সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য আহবান জানান। পাশাপাশি এলাকার বেকার যুব সমাজ ও নারীদের সমবায় সমিতিতে অন্তর্ভুক্তির জন্য পরামর্শ দেন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমবায় কার্যালয়ের সহকারী নিবন্ধক মুহাম্মদ তানিম রহমান, জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ জামাল মিয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহবুবুর রহমান, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট টাউন কো- অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট মইন উদ্দিন, কেন্দ্রীয় মৎস্য জীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, বাংলাদেশ ব্যাংক ভোগ্যপণ্য সরবরাহকারী ও সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মইন উদ্দিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট