editor

প্রকাশিত: 1:28 AM, April 10, 2024

একদিনে সড়কে ঝরলো ১১ প্রাণ

একদিনে সড়কে ঝরলো ১১ প্রাণ

অনলাইন ডেস্ক
ঈদ যাত্রায় সড়কে একদিনে অন্তত ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় এই প্রাণহানি ঘটে। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। মঙ্গলবার ভোররাত থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী ঘাটা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত পাঁচ যাত্রীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র জানান, চৌধুরী ঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে গ্রামবাংলা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার আগেই চালক বাস থেকে লাফ দিয়েছিলেন এবং নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া একজন যাত্রী মারা গেছেন।

ওদিকে ময়মনসিংহ জেলার সদর, ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট আটজন নিহত হয়েছেন। সদর উপজেলার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দুপুরে ল্যাংড়াবাজার এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী একটি বাসে পেছন থেকে ধাক্কা দেয় মাহেন্দ্র অটোরিকশা।

এতে অটোরিকশার তিনি যাত্রীর মৃত্যু হয়। তারা একই পরিবারের সদস্য। আহত হয়েছেন আরও সাতজন। নিহত তিনজন হলেন—লুৎফর রহমান (৩০), তার স্ত্রী শাহনাজ (২৫) ও দুই বছর বয়সী ছেলে মাহিত। মাহিত ঘটনাস্থলেই মারা গেছে। এই দম্পতির আরেক ছেলে মোজাহিদ (৬) হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, লুৎফর রহমানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকায়। লুৎফর ও শাহনাজ ভালুকার মাস্টার বাড়ী এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন। এছাড়া ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, দুপরে ত্রিশালের বালিপাড়া রোডে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ছাড়া, ত্রিশাল পৌর এলাকার দরিরামপুর এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। একটি পিক-আপ ভ্যান ইউটার্ন নেয়ার সময় ময়মনসিংহগামী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। জেলার তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত আবুল বাশার (৬০) অটোরিকশার যাত্রী ছিলেন। তার বাড়ি তারাকান্দা উপজেলায়।

ওদিকে মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হন।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম লোকমান হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত সাহিদা বেগমের (৫৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

আহত ১০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ