admin
প্রকাশিত: 8:20 PM, July 8, 2024
অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাওরান বাজার এফডিসি গেইটের রেললাইনে কাঠের বড় টুকরো ফেলে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তাদেরকে কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের অবস্থানের কারণে সারাদেশের সঙ্গে কমলাপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করে রাখেন। এতে এক ঘণ্টা রেলযোগাযোগ বিঘ্নিত হয়। অবরোধ তুলে নেয়ার পর রাত আটটার কিছু আগে আবার রেল যোগাযোগ শুরু হয়।
রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা খায়রুল কবির বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ট্রেন চলাচল শুরু হয়।
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ