admin

প্রকাশিত: 10:00 PM, December 3, 2024

দৃশ্যমান ফ্যাসিস্ট শক্তি হেরে গেলেও অদৃশ্যমান শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্র করছে : কয়েস লোদী

দৃশ্যমান ফ্যাসিস্ট শক্তি হেরে গেলেও অদৃশ্যমান শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্র করছে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী দেশ গঠনে সবার দৃষ্টি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, সে লক্ষ্য নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নের দিকে জনগণ অগ্রসর হচ্ছে। বর্তমানে দেশের জনগণ দৃশ্যমান ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সংগ্রাম করে গেলেও তারা এখন অদৃশ্যমান শক্তি হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাদের মোকাবেলায় আজ জাতীয়তাবাদী দল- বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। লোদী বলেন, ফ্যাস্টিস আওয়ামীলীগ দেশকে অস্থিতিশীল করতে নানামুখী তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে কারাগারে থাকা চিন্ময়-কে কেন্দ্র করে অদৃশ্য শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। যা সবার জন্য কাম্য নয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমন সকল দলমতের মানুষকে বেঁচে থাকার জন্য ঐক্যবদ্ধ করেছিলেন।

তিনি ৩ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদের সঞ্চালনায় যুগলটিলাস্থ রাধা মাধব জিউ ইসকন মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লোদি উপরোক্ত কথাগুলো বলেন।

৩, ১০ ও ১১নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় রেজাউল হাসান কয়েছ লোদী বলেন, “ধর্ম যার যার, দেশ সবার”, এই ভিত্তিতে সমনাধিকার থাকবে। সেই জন্য সিলেটের সাম্প্রদায়িত্ব সম্প্রীতি সব সময় শান্তিপূর্ণ।

যুগলটিলাস্থ ইসকন মন্দিরের প্রেসিডেন্ট ও ইসকন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ভক্তি অধ্যায়িত্ব নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে অভ্যর্থনা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে মহারাজ সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বলেন, সিলেটের সাম্প্রদায়িত্ব সম্প্রীতির পরিবেশ সুন্দর ও আনন্দঘন। এ সময় ইসকন সিলেটের সেক্রেটারী ভাগবত করুনা দাশ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক রাজীব কুমার দে রাজু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলী আমজাদ, সহ স্বেচ্ছাসবেক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, অলক কান্তি সরকার, জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমদ, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী শামসুদ্দিন, বিদ্যুৎ শ্রমিক দল সিলেট-সুনামগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক দীলপ কুমার দাশ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির