admin
প্রকাশিত: 10:00 PM, December 4, 2024
বিগত ১৭ বছর একটি তাবেদার সরকার বসিয়ে ভারত সরকার বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার প্রয়াস চালিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ কখনো কারও দাসত্ব মেনে নেয়নি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশে যখন ভারতের করদরাজ্য ভেঙে পড়েছে তখন তাদের মাথা নষ্ট হয়েছে। এখন তারা আমাদের হাইকমিশনগুলোতে আক্রমণ করছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে দাবি করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
বুধবার (৪ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতীয় উগ্র হিন্দুত্ব বাদীদের হামলার প্রতিবাদে জাতীয়তবাদী চেতনার ব্যবসায়ী ও সাধারণ মানুষ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের বন্ধু হতে পারেনা। তারা বাংলাদেশের দীর্ঘ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। বাংলাদেশের মানুষ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। অ্যাম্বেসিতে হামলা করে, পতাকায় আগুন দিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ভারতীয় সরকারকে বলতে চাই, অবিলম্বে যদি আপনারা এই উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীকে না থামান তাহলে আমাদের এই আগুন থামবে না।
মিছিলটি শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্তর (সাবেক কোট পয়েন্ট) থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
জাতীয়তবাদী চেতনার ব্যবসায়ী কমিটির আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ হুমায়ুন আহমেদ মাসুকের সভাপতিত্বে ও শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মেহেদী হাসান খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল হাদি পাবেল, মোহাম্মদ সাবুল মিয়া, আহমেদ ফুয়াদ বিন রশিদ, রুপন খান, মোহাম্মদ তুরন মিয়া, আব্দুর রহিম, ফয়জুন নূর ফয়েজ, শিবলুর রহমান শিপু, এমজি সুহিন, মাসুক মিয়া, রফিক মিয়া, তুহিন মিয়া, সায়মন আহমেদ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির