admin

প্রকাশিত: 11:32 AM, May 9, 2026

জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

2

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়।
শতবর্ষ উদযাপন কমিটির উপদেষ্টা আসহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত। তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের গৌরবময় পথচলার প্রশংসা করেন এবং শতবর্ষের এই মিলনমেলাকে সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
উদযাপন কমিটির আহ্বায়ক শাহজাহান আহমদ জুয়েলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি পরিচালনা করেন আবু তালহা পাপ্পু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমান, কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মনাফ, সফির উদ্দিন কলেজ এন্ড স্কুলের অধ্যক্ষ শীতেষ তালুকদার, জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী সমাজপতি এবং ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ সুমন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন লায়েক আহমদ, শিব্বির আহমদ, আফজাল হোসেন, জি.এম. সুমন, গোবিন্দ পাল, হাফিজ হাবিবুর রহমান, ফারুক আহমদ, ইরান উদ্দিন, শাহনুর মিয়া ও কাচা মিয়া কছির (মেম্বার)।
মাওলানা আবু তালহার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আবুল কালাম, নুরুল হক, শামসউদ্দিন সমছু মিয়া, আবুল বসর, আলী আহমদ, জামাল উদ্দিন, মনসুর আহমদ, মিসবাহুল মিসবাহ, গোলাম হায়দার রুবেল, খুরসেদ আলম, আলিম উদ্দিন, সিরাজুল ইসলাম, সুহেল আহমদ, এহিয়া আহমদ, রেজাউল, সিব্বির ও রাহেলসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে রেজিস্ট্রেশন বুথ উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

8 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
5