editor
প্রকাশিত: 8:35 PM, May 12, 2021
অনলইন ডেস্ক
ঈদে মাকে নিয়ে ঢাকা থেকে দেশের বাড়ি মাদারীপুরের ফিরছিলেন ছেলে। যাত্রাপথে ফেরিতে পদদলিত হয়ে মারা গেছেন মা। ঈদের আগে মাকে এভাবে চিরদিনের জন্য হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন ছেলে। নিহত ওই মায়ের নাম নিপা আক্তার (৪৫)। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার বালিতগ্রাম এলাকায়। নিহত নিপা আক্তারের ছেলে রিফাত হোসেন (১৪) মায়ের লাশের পাশে কান্না করতে করতে জানায়, তাঁর মা ফেরিতে থাকার সময় গরমে কিছুটা অসুস্থ হয়ে পরে। তবে ফেরি যখন ঘাটে ভিড়ে তখন লোকজন হুড়হুড়ি করে নামতে শুরু করে।
এ সময় সেও ব্যাগ হাতে নিয়ে ফেরি থেকে নামতে যান। ফেরিতে থেকে পন্টুনে নামার পর মাকে দেখতে না পেয়ে ভিড়ের মধ্যে খুঁজতে থাকেন সে।
লোকজন নেমে গেলে ফেরির ডেকেই মৃত অবস্থায় মাকে পরে থাকতে দেখে। রিফাত হোসেন বলেন, ‘আমার মারে লইয়া গেলো রে আল্লাহ, আমার মা..। আমার মায় কই আল্লাহ। আমার সব কিছু শ্যাষ হইয়া গেলো আল্লাহ।’ বুধবার দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ফেরি শাহ্ পরান ও এনায়েতপুরী থেকে নামতে গিয়ে নারীসহ পাঁজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,