editor

প্রকাশিত: 1:46 PM, September 4, 2020

সিলেট উন্নয়ন পরিষদের সভা বিমানবন্দর বাইপাস সড়ক চার লেনে করতেই হবে সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিবেদন প্রত্যাখ্যান

সিলেট উন্নয়ন পরিষদের সভা বিমানবন্দর বাইপাস সড়ক চার লেনে করতেই হবে সড়ক ও মহাসড়ক বিভাগের প্রতিবেদন প্রত্যাখ্যান
সিলেট কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট বাইপাস সড়ককে চার লেন বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে সিলেট উন্নয়ন পরিষদ। এই সড়ক নিয়ে কোনো ধরণের টালবাহানা সহ্য করা হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করা হয়। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের এক প্রতিবেদনে এই সড়ককে দুই লেনে করার প্রস্তাব প্রত্যাখান করে বলা হয়, দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া না হলে উন্নয়ন পরিষদ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সিলেটের পেশাজীবী, ব্যবসায়ী, সাংস্কতিক সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট উন্নয়ন পরিষদের এক সভায় এ দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরের একটি হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহমেদ নূরের পরিচালনায় সভায় নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করে বলেন সিলেট নগরকে যানজট মুক্ত করার লক্ষে প্রায় দশ বছর আগে এ বাইপাস সড়কটি নির্মাণ কাজের শুভ সুচনা করেছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু পরবর্তী সময়ে একের পর এক নানা জটিলতা সৃষ্টির মাধ্যমে এ সড়কটির কাজ প্রত্যাশিতভাবে এগোয়নি। এবারে সিলেটবাসী আশায় বুক বেধে ছিলেন যে প্রত্যাশা অনুযায়ী এ সড়কটি দ্রুত চারলেন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেট নগরকে বিশেষ করে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জে যাতায়াতকারী পাথরবাহী ট্রাকের অসহনীয় যন্ত্রনা থেকে রেহাই পাবে। কিন্তু হঠাৎ করে সড়ক ও মহাসড়ক বিভাগ জানায় কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট চার লেন করার প্রয়োজন নেই এবং দুই লেন করলেই বিদমান সমস্যার সমাধান হবে। এটি জানার পর সিলেটজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সুষ্টি হয়। নেতৃবৃন্দ বলেন, গত ৮ আগস্ট বাংলাদেশ সড়ক ও মহাসড়ক বিভাগের যুগ্ম প্রধান জাকির হোসেনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরজমিন পরিদর্শনে সিলেট আসেন। তারা সিলেট বিমানবন্দর থেকে বাদাঘাট হয়ে তেমুখি পয়েন্ট পর্যন্ত বিভিন্নস্থানে দাঁড়িয়ে পুরো সড়কের রূপরেখা পর্যবেক্ষণ করেন ঐদিন বিকেলে সিলেটে সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে আলোচনায় এ রাস্তাটি দ্রুত চারলেন বাস্তবায়নের ব্যাপারে আশ্বস্ত করেন। কিন্তু ঢাকায় গিয়ে গত ১৭ আগষ্ট সড়ক ও মহাসড়ক বিভাগে এই প্রতিনিধি দল একটি প্রতিবেদন দাখিল করে বলেন সড়কটি দুই লেনে নির্মাণ হলেও বিদ্যমান সমস্যার সমাধান হবে। এটা সম্পূর্ণ মনগড়া এবং বাস্তবতা বিবর্জিত প্রতিবেদন আখ্যায়িত করে পরিষদ নেতৃবৃন্দ বলেন, এই বাইপাস সড়ককে ছয় লেনের ব্যবস্থা রেখে চার লেনে বাস্তবায়ন করতেই হবে। এ নিয়ে কোনো গড়িমসি সিলেটের মানুষ মেনে নেবে না। এটা সিলেটবাসীর প্রতি বিমাতাসূলভ আচরণ বলেও তারা মন্তব্য করেন। তারা এ প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে অবিলম্বে এই বাসপাস সড়ক চার লেনে বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর হস্তক্ষপ কামনা করেন। সভায় বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন পরিষদের যুগ্ম আহবায়ক ও আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, সিলেট মেট্রোপলিটান চেম্বারের সহ সভাপতি মো. খয়রুল হোসেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, দৈনিক সবুজ সিলেটের প্রকাশক ও সম্পাদক মুজিবুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, দৈনিক একাত্তরের কথা নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন, মহানগর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট প্রবাসী কল্যাণ মঞ্চের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কয়েচ, আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সামশুল আলম, সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকস হোসেইন আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে