editor

প্রকাশিত: 2:44 PM, March 3, 2022

মেসিকে খাওয়ার সুযোগ ১১৫০ টাকায়!

মেসিকে খাওয়ার সুযোগ ১১৫০ টাকায়!

মেসিকে খাওয়ার সুযোগ ১১৫০ টাকায়!

8

অনলাইন ডেস্ক
খাবার মেন্যু দেখে ওয়েটারকে একটি ‘মেসি’ অর্ডার করলেন। কিছুক্ষণের মধ্যে ওয়েটার হাজির আপনার কাঙ্ক্ষিত অর্ডার নিয়ে। আপনি আপন মনে মেসিকে চিবানো শুরু করলেন। উদ্ভট শোনাচ্ছে? আর্জেন্টাইন মহাতারকাকে সত্যিই খাওয়ার ব্যবস্থা করেছে যুক্তরাজ্যভিত্তিক চেইন রেস্টুরেন্ট হার্ড রক ক্যাফে। তবে পিএসজির ৩০ নম্বর জার্সিধারী মেসিকে নয়; হার্ড রক ক্যাফেতে মিলবে মেসির নামে বার্গার খাওয়ার সুযোগ। তাদের বার্গার মেন্যুতে নতুন সংযোজন ‘মেসি বার্গার’। খবরটি দিয়েছে ইয়াহু ফিন্যান্স।

হার্ড রক ক্যাফের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বছর এই চেইন রেস্টুরেন্টের শুভেচ্ছাদূত হয়েছিলেন মেসি। নতুন করে হার্ড রক ক্যাফের সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করার কথা রয়েছে তার।

7

সেই চুক্তির অংশ হিসেবেই এখন থেকে তাদের মেন্যুতে দেখা যাবে মেসি বার্গার। যুক্তরাজ্যের গ্রাহকরা হার্ড রক ক্যাফে থেকে মেসি বার্গার খেতে পারবেন মাত্র ১০ পাউন্ড খরচ করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৫০ টাকার সমান।

মেসি বার্গারের বিশেষত্ব হলো ব্রইশ বানের মাঝে এটিতে দুটি বড় সাইজের বিফ প্যাটি থাকবে। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও থাকবে। আর বার্গারের উপর কাঠিতে বাঁধানো থাকবে ‘এটা আমার মেসি বার্গার’ খচিত ফুটবল আকৃতির ছোট প্ল্যাকার্ড।

5

হার্ড রক ক্যাফের প্রধান পরিচালক জন লুকাস বলেন, ‘বিশ্বের খ্যাতনামা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে চুক্তি করাটা আমাদের জন্য সম্মানের। আর এই স্টেক বার্গার (মেসি বার্গার) আমাদেরকে অনন্য স্তরে পৌঁছে দেবে।’
জন লুকাস বলেন, ‘মেসি ভক্তদের এই বার্গার চেখে দেখতে আমাদের ক্যাফেতে সাদরে আমন্ত্রণ জানাতে মুখিয়ে রয়েছি আমরা।’

8

১৯৭১ সালে যুক্তরাজ্যের লন্ডনে যাত্রা শুরু করে হার্ড রক ক্যাফে। বর্তমানে এর প্রধান শাখা ফ্লোরিডায় অবস্থিত। বিশ্বে সবমিলিয়ে ১৮০টি রেস্টুরেন্ট, ২৪টি হোটেল ও ১১টি ক্যাসিনো রয়েছে হার্ড রক ক্যাফের।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

2 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

3 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

5 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 4 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

5 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

4 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

7 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
8