editor

প্রকাশিত: 4:22 PM, May 31, 2022

গ্রাম আদালত কার্যকরী করতে সকলের সমান অংশ গ্রহণের প্রয়োজন : মোঃ মজিবর রহমান

গ্রাম আদালত কার্যকরী করতে সকলের সমান অংশ গ্রহণের প্রয়োজন : মোঃ মজিবর রহমান

গ্রাম আদালত কার্যকরী করতে সকলের সমান অংশ গ্রহণের প্রয়োজন : মোঃ মজিবর রহমান

গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মজিবর রহমান বলেন, উচ্চ আদালতের মামলার জট কমাতে হলে গ্রাম আদালতকে আরও কার্যকর করতে হবে। গ্রাম আদালত সম্পর্কে গ্রামের মানুষ এখনো সচেতন না হওয়ায় মামলার জট বাড়ছে। দেশের উচ্চ আদালতের মামলার জট কমাতে সরকারি নানা উদ্যোগের পরেও বিচার পেতে মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এসব ভোগান্তির অবসানে গ্রাম আদালতের কার্যকারিতা সম্পর্কে সাধারণ জনগণকে জানাতে হবে। গ্রাম আদালত কার্যকরী করতে সকলের সমান অংশ গ্রহণের প্রয়োজন। তিনি এ আইনি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব যথাযথ ভাবে পালনের আহবান জানান।
জেলা প্রশাসক ৩১ মে মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও পরিচালনার দিক-নির্দেশনা বিষয়ে জেলা পর্যায়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প এর আওতায় জেলা প্রশাসন সিলেটের উদ্যোগে প্রকল্পভূক্ত ৬ টি উপজেলার ৫০টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, সচিববৃন্দের অংশ গ্রহণে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার শাখা সিলেটের সহকারী কমিশনার মোঃ মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় সভার বিভিন্ন সেশন পরিচালনা করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ন্যাশনাল কন্সালটেন্ট খন্দকার রবিউল আউয়াল নাসিম।
সমন্বয় সভায় কার্যকর গ্রাম আদালত পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা উত্তরণের বিষয়সমূহ সহ গ্রাম আদালত আইন এবং গ্রাম আদালত বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয়।
উপপরিচালক, স্থানীয় সরকার মহোদয় অপ্রাতিষ্ঠানিক সালিশ পদ্ধতি হ্রাস করে গ্রাম আদালত আইন ২০০৬ এবং গ্রাম আদালত বিধিমালা ২০১৬ এর যথাযথ প্রয়োগ করে স্বল্প সময়ে, অল্প খরচে প্রান্তিক জনগণের আইনি সেবা নিশ্চিত করার আহবান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট