editor
প্রকাশিত: 12:13 AM, July 14, 2023
নিজস্ব প্রতিবেদক
টেস্ট আর ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার একমাত্র টেস্টে দাপুটে জয় পেলেও, চট্টগ্রামের মাটিতে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি টাইগারদের জন্য। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই ছিল শোচনীয় পরাজয়। যদিও সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা হলেও স্বস্তিতে বাংলাদেশ দল।
সবশেষ ম্যাচ জিতে আসায় সিলেটে কিছুটা আত্মবিশ্বাসের সাথেই পা রেখেছে বাংলাদেশ দল। যদিও আফগানিস্তানের সাথে এই ফরম্যাটে রেকর্ড সুখকর না বাংলাদেশের জন্য। দুই দলের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা হয়েছে মোট ৯ বার। এরমাঝে ৬ বারই জয় পেয়েছে আফগারনরা। আর বাংলাদেশের জয় ৩ ম্যাচে।
ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই সেই অধরা জয় নিশ্চয় পেতে চাইবে সাকিব আল হাসান।
সিলেটের এই মাঠে অনুষ্ঠিত ৮ টি-টোয়েন্টির ম্যাচের ৭ টিতেই জয় পেয়েছে পরে ব্যাট করা দল। আর আফগানদের বিপক্ষে ৩ জয়ের ২ বারই রান চেজে জিতেছিলো বাংলাদেশ। আফগানিস্তান অবশ্য ৩ বার জয় পেয়েছে আগে ব্যাট করে, আর ৩ বার জয় এসেছে রান চেজের মাধ্যমে। আগামীকালের ম্যাচে তাই পরে ব্যাট করা দলের প্রতি থাকবে বাড়তি নজর।
টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিলো ১৫৫, আর সর্বনিম্ন ১১৫। বিপরীতে আফগানিস্তানের সর্বোচ্চ স্কোর ১৬৭। সর্বনিম্ন ৭২।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৮ ইনিংসে ১৯৪ রান করেছেন তিনি। আর উইকেটের বিবেচনায় সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন আফগানিস্তানের বর্তমান অধিনায়ক রশিদ খান। ৮ ইনিংসে ১৭ বার বাংলাদেশি ব্যাটারদের উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার।
দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ৬ টায় মাঠে নামবে আফগানিস্তান ও বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে রবিবার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,