editor
প্রকাশিত: 8:43 PM, December 7, 2021

সিলেটে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের উদ্বোধন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা প্রদর্শন পূর্বক ‘‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১’’ এর সিলেট ভেন্যুর খেলার উদ্বোধন ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার বিকেলে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।
‘‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১’’ এর সিলেট ভেন্যুও খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাসুক আহমদ , মাহমুদ হোসেন শাহীন ও মোঃ সিরাজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, ম্যাচ কমিশনার প্রণব দেব দাশ, সুনামগঞ্জের সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় সৌমিত্র রায়, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। সিলেট বনাম সুনামগঞ্জ জেলা ফুটবল দলের মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,