editor
প্রকাশিত: 8:01 PM, February 4, 2022

চা শ্রমিক অধিকার আন্দোলন ঘোষিত ১১ দফা দাবীতে মিছিল-সমাবেশ
অবিলম্বে নতুন চুক্তি সম্পাদন, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, প্রতিটি বগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্হাপন, চা শ্রমিকদের ভূমি ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করা, ২০ মে কে রাষ্ট্রীয়ভাবে ” চা শ্রমিক দিবস” পালন সহ ১১ দফা দাবীতে মাসব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে চা শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চা শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চা শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলার আহবায়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক, সন্তোষ নায়েক, মিতা সিং, অরুন মোদি, হরি সবর, আজিরুন বেগম, অজয় বাউড়ি, সজল গোয়ালা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন চা শ্রমিকরা আজ যেমন সব রকম মানবিক ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তেমনি শ্রমিক অধিকার থেকেও বঞ্চিত। চা শ্রমিকরা দেশের শোষিত নিপীড়িত শ্রমজীবী মানুষের সবচেয়ে বঞ্চিত অংশ। মালিকী ব্যবস্হায় চা শ্রমিকদের প্রতি রাষ্ট্রীয় বৈষম্য পুরনো দাস সমাজব্যবস্হারই নামান্তর। প্রায় ১৭০ বছর ধরে চা শ্রমিকরা বাগানে বসবাস করলেও এখনও তারা ভূমির অধিকার থেকে বঞ্চিত। দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর উন্নয়নের ডামাডোল বাজানো হচ্ছে, অথচ স্বাধীন দেশের নাগরিক হয়েও চা শ্রমিকদের পর্যাপ্ত শিক্ষা, চিকিৎসা, স্যানিটেশন, কর্মক্ষেত্রে নিয়োগপত্র, পরিচয়পত্র, উৎসব ছুটি তো দুরের কথা পরিবার পরিজন নিয়ে চলার মতো ন্যায়সংগত মজুরি আজও নিশ্চিত হয়নি। ২০১৯-২০২০ সালের চুক্তির মেয়াদ ২০২০ সালের ৩১শে ডিসেম্বর শেষ হলেও নতুন চুক্তি এখনো সম্পাদন করা হয়নি। চা শ্রমিকদের নতুন চুক্তি সম্পাদন এবং বাজার দরের সাথে সঙ্গতি রেখে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা এখন সময়ের দাবী। বক্তারা বলেন চা শ্রমিকদের লড়াই করে অধিকার আদায়ের গৌরব-গাঁথা ইতিহাস আছে। লড়াই সংগ্রামের মাধ্যমেই চা শ্রমিকদের ন্যায়সংগত অধিকার আদায় করতে হবে। বক্তারা চা শ্রমিক অধিকার আন্দোলন ঘোষিত “১১ দফা দাবী”র ভিত্তিতে চা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহবান জানান।-বিজ্ঞপ্তি
1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
2 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
8 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
6 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
1 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
4 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা