editor
প্রকাশিত: 11:20 PM, February 10, 2022

সমাজে কুরআনুল কারীমের চার্চা, গবেষণা ও তর্জ-তেলাওয়াত বহুগুণে বাড়িয়ে দিতে হবে: আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, কুরআনুল কারীম এমন একটি কিতাব যা আসমানী অন্য সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। যা শ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) এর উপর নাযিল হয়েছে। কুরআনের শ্রেষ্ঠত্ব হচ্ছে, অন্য সব কিতাব লিপিবদ্ধ আকারে নবী রাসূলগণের উপর নাযিল হয়েছে, কিন্তু কুরআনুল কারীম রাসুলুল্লাহ (সা.) এর উপর নাযিল হয়েছে সুদীর্ঘ ২৩ বছরে অল্প অল্প করে। কুরআনের আরো শ্রেষ্ঠত্ব হচ্ছে, যখন নবীজির কাছে ওহী আসত তখন শীতের দিন হলেও তিনি ঘর্মাক্ত হয়ে যেতেন, উটের উপরে থাকলে উট বসে যেত। এটা ছিল ওহীর ভার। একদিন এক সাহাবীর কোলে মাথা রেখে নবীজি আরাম করছিলেন, হঠাৎ সাহাবী খুব গরম অনুভব করলেন এবং বললেন যেন আমার উপর উহুদ পাহাড় ঢেলে দেওয়া হচ্ছে। নবীজি ২৩ বছরে এভাবে অসংখ্যবার ওহী প্রাপ্ত হয়েছেন। আর এটাই কুরআনুল কারীমের অন্যতম শ্রেষ্ঠত্ব। আল্লাহর শ্রেষ্ঠ এ কিতাব আমাদের জন্য নিয়ামত, কিয়ামতে সুপারিশকারী। তাই সমাজে তার চার্চা, গবেষণা ও তর্জ-তরীকামত তেলাওয়াত বহুগুণে বাড়িয়ে দিতে হবে।
তিনি গতকাল ৯ ফেব্রুয়ারি বুধবার, নগরীর চন্ডিপুলস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেট আয়োজিত পাগড়ী ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও হাফিজ গোলাম হাসান চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন যুগ্ন মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ. কে. এম মনোওর আলী, সৎপুর দারুল হাদিস কামিল (এম.এ) মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, ভাদেশ্বর মডেল ফাযিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান, সিলেট মহা নগর আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সিলেট মহানগর আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন জাহেদ, সিলেট জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল আলম, লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেট এর প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ মাওলানা আনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী মাওলানা হাবিব উল্লাহ, আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা প্রচার সম্পাদক মোহাম্মদ মুর্শেদ আলম, হাফিজ মুর্শেদ আহমদ রুয়েল, হাফিজ মিজানুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি
7 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
7 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জাতীয়
3 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
1 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
1 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
3 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা