editor

প্রকাশিত: 12:58 PM, March 12, 2022

দাম কমেছে মুখে মুখে, বাস্তবে কমেনি

দাম কমেছে মুখে মুখে, বাস্তবে কমেনি

দাম কমেছে মুখে মুখে, বাস্তবে কমেনি

2

নিজস্ব প্রতিবেদক
ভ্যাট কমানোর ঘোষণা দেওয়ার পরদিন গতকাল শুক্রবার বাজারে কোথাও বোতলের গায়ে লেখা দামে, কোথাও গায়ের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে সয়াবিন তেল। কিছু ব্যবসায়ী দাবি করছেন, গায়ের দামেই তাঁরা কম্পানির কাছ থেকে কিনে আনছেন। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

ভ্যাট কমানোর ঘোষণার পর বাজারে তেলের দাম কমছে বলে শোনা যাচ্ছে। এমন মন্তব্যের জবাবে কারওয়ান বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘দাম কমছে মানুষের মুখে মুখে। বাস্তবে কমেনি। আমাদের গায়ের দামে কিনে গায়ের দামেই বিক্রি করতে হচ্ছে। ’

6

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বোতলজাত এক লিটার তেল ১৬৮ টাকা এবং পাঁচ লিটার তেলের দাম ৭৯৫ টাকা। রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি সুপার শপে

4

খোঁজ নিতে গেলে তারা জানায়, গায়ের দরেই বিক্রি করছে তেল। কিন্তু ছোট বাজার, পাড়ার দোকানে এক লিটারের বোতল সাত টাকা এবং পাঁচ লিটার বোতল ২৫-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

8

গতকাল বিকেলে ভাটারা থানার ছোলমাইদ বাজারের মদিনা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে দেখা যায়, সয়াবিন তেল বোতলের গায়ের দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। পাঁচ লিটার তীর কম্পানির তেলের দাম ৭৯৫ টাকা লেখা; দোকানি বিক্রি করছেন ৮২০ টাকায়। এক লিটার বোতলের গায়ে লেখা ১৬৮ টাকা; দোকানি নিচ্ছেন ১৭৫ টাকা।

8

বেশি দামে বিক্রির বিষয়ে জানতে চাইলে মদিনা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. জাহিদ বলেন, ‘কোম্পানির কাছ থেকে তেল নিয়েছি। কোম্পানির লোকজন গায়ের দাম হিসাব করেই আমাদের কাছ থেকে টাকা নিয়েছে। এখন আমরা কি লাভ ছাড়া বিক্রি করব? দোকানের কর্মচারী, ভাড়াসহ বিভিন্ন খরচ আছে তো, তাই কেনা দামে আমার পক্ষে বিক্রি করা সম্ভব না। ’

এই বাজারের রাইসা-রাজ জেনারেল স্টোরে গিয়েও দেখা যায়, গায়ের চেয়ে বেশি দামে বিক্রির দৃশ্য। দোকানের কর্মচারী বলেন, ‘কোম্পানির লোকজন যদি আমাদের কাছ থেকে দাম কম না রাখেন তাহলে আমরা কিভাবে বিক্রি করব। কম্পানি দাম না কমালে বাজারে তেলের দাম কমবে না। ’

আবার গায়ের দামেই তেল বিক্রি করতে দেখা গেছে ওই বাজারের চৌধুরী জেনারেল স্টোরের মালিক ইমাম হোসেনকে। জানতে চাইলে তিনি বলেন, ‘কোম্পানির কাছ থেকে গায়ের দামে কিনে একই দামে বিক্রি করছি। মূলত আমার কাস্টমারগুলো ধরে রাখার জন্যই তেল বিক্রি করতে হচ্ছে। ’

বাজারে তেলের সরবরাহের বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘সরবরাহে কোনো ঘাটতি নেই। তেলের দাম বেশি রাখারও কারণ নেই।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

2 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 2 বিশিষ্ট

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

1 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

8 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

6 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

4 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

6 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও

1
4