editor

প্রকাশিত: 9:42 PM, March 23, 2022

উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেছেন, উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠী অসহায় নিপীড়িত শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই সংগঠন শিল্পী তৈরিতে ও সংগীত চর্চায় অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। উস্তাদ নিশিকান্ত দাস তার কার্যক্রমের মাধ্যমে শুধু সিলেট নয় গোটা দেশে বাউল শিল্পীদের সংখ্যা বাড়বে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরো বলেন, আউল-বাউলের শহর এই সিলেটের শিল্পীদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। শিল্পীরা ঐতিহ্য, দেশ, জাতি এবং মানুষের কল্যাণের কথা বলেন। এই দেশ স্বাধীন হওয়ার পেছনে বাউল শিল্পীদের ভূমিকাও ছিল অনন্য। তাই সিলেটের বাউল শিল্পীদেরকে মূল্যায়ন করতে হবে।
উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ গতকাল ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উস্তাদ নিশিকান্ত দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীতন বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ সভাপতি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
বুধবার বিকালে প্রথম অধিবেশনে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু। উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি উস্তাদ নিশিকান্ত দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও লোকসংস্কৃতি গবেষক সুমন কুমার দাশ, ছড়াকার, গীতিকার ও শিশু সাহিত্যিক সিরাজ উদ্দিন শিরুল, মোঠোসুর সম্পাদক বিমান তালুকদার, গীতিকার বুরহান ভান্ডারী।
যুগপূর্তি অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন বাউল লাল মিয়া, বশিরউদ্দিন সরকার, বাউল সুভাগ্য দেবী, বাউল দেওয়ান কালা, কবিতা রাণী, বিউটি রাণী, কয়েছ আহমদ, বাউল জমির হোসেন, সাবিনা আক্তার, নিলিমা শতাব্দী, বাউল মতিন।
যন্ত্রসঙ্গীতে ছিলেন বাঁশী- মোঃ মিনু মিয়া, ঢোল- সঞ্জিত দাস, আবুল কালাম ইমন, হারমোনিয়াম- রুবেল আহমদ, অক্টোপ্যাড- বাবুল সরকার, মন্দিরা- তারেক , সাউন্ডে সত্ত্বাধিকারী মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট