editor
প্রকাশিত: 5:39 PM, March 27, 2022

সিলেটে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার আন্তর্জাতিক ফুটবল ম্যাচ মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
আগামী মঙ্গলবার সিলেটের মাঠে নামছে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ওই ফুটবল ম্যাচটি বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে সিলেট পৌঁছেছে মঙ্গোলিয়ার ফুটবল দল। এর আগে সিলেট পৌছে শুক্রবার অনুশীলন করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
রোববার (২৭ মার্চ) দুপুরে নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে এক সংবাদ সম্মেলনে ম্যাচ ও প্রস্তুতি বিষয়ে তুলে ধরেন বাফুফের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরবর্তী সিলেট ভেন্যুতে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় সিলেটের ফুটবল প্রেমি মানুষ ম্যাচটি দেখবে। মাঠটি আন্তর্জাতিক মানের করে প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে সেলিম জানান, ম্যাচ সফল করতে প্রচারণাও করা হচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২০ হাজার। ১৭ হাজার টিকিট করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে। একশ’ টাকা দিকে দর্শকরা খেলা উপভোগ করতে পারবে। দর্শকদের জন্য টিকেটের উপর মোটরসাইকেলসহ পুরস্কারও থাকবে। তিনি ম্যাচটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিত চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, শহিদ আহমদ চৌধুরী জুয়েল, মাসুক মিয়া, সিরাজ উদ্দিন ও মাহিয়ান চৌধুরী মাম্মী।
এদিকে রোববার বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ দল ও সন্ধ্যা ৬ টায় মঙ্গোলিয়া ফুটবল দল জেলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,