editor

প্রকাশিত: 6:34 PM, April 2, 2022

পবিত্র রমজান উপলক্ষে ৭৫ পরিবারের মধ্যে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী প্রদান

পবিত্র রমজান উপলক্ষে ৭৫ পরিবারের মধ্যে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী প্রদান

পবিত্র রমজান উপলক্ষে ৭৫ পরিবারের মধ্যে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী প্রদান

পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেটের ৭৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়েছে। শনিবার (০২ এপ্রিল) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনজুরুল ইসলাম চৌধুরী এ সকল খাদ্য সামগ্রী প্রদান করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৫ টি পরিবারকে ১০ কেজি চাল, ২কেজি আলু, পিয়াজ, ডাল, ১কেজি চিনি, চানা খেজুরসহ অন্যান্য খাদ্য সামগ্রী, ৫০ টি পরিবারকে কিছু নগদ অর্থ ও ৪ টি পরিবারকে ১ বস্তা চালসহ খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়।
সিলেট নগরীর রাজারগলিস্থ ১৯/১ এ ফাউন্ডেশনের কার্যালয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনজুরুল ইসলাম চৌধুরী,সদস্য নাবিদ আনজুম চৌধুরী, ইশরাক আনজুম চৌধুরী রাফাত, তাহমিদ, মোবাররাত আনজুম চৌধুরী, প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ, সুলতান সুমনসহ অন্যান্যরা। এসকল খাদ্য সামগ্রী অতি গোপনীয়ভাবে প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেন আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা।
এ ব্যাপারে আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনজুরুল ইসলাম চৌধুরী জানান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি ৭৫টি পরিবারকে সহযোগিতা করতে। আর আমাদের এ কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সিলেটের প্রয়াত শিক্ষক আব্দুল ওয়াহিদ চৌধুরীর নামে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় আব্দুল ওয়াহিদ চৌধুরী ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজে সহায়তা, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, আর্থিকভাবে অস্বচ্ছল বিভিন্ন পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে অসহায় অস্বচ্ছল লোকজন ও নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারকে সার্বিকভাবে সহায়তা ও সহযোগিতা করে আসছে এ ফাউন্ডেশন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট