editor

প্রকাশিত: 11:47 PM, March 23, 2022

দ. আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

দ. আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

দ. আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

ডেস্ক রিপোর্ট
অবশেষে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার কোনো ফরম্যাটে সিরিজ জেতার ইতিহাস গড়েছে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয়ের পর শেষ ম্যাচে ৯ উইকেটের বড় জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল তামিম ইকবালের দল।
বুধবার (২৩ মার্চ) তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরিয়নে টস হেরে ফিল্ডিংয়ে নেমে বল হাতে বল হাতে আগুন ঝরান তাসকিন আহমেদ। পাশাপাশি উইকেট শিকারের মিছিলে ছিলেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। টাইগারদের এমন দাপুটে বোলিংয়ে মাত্র ১৫৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্ন ১৬২, ২০১৫ সালের ১৭ জুন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেল বাংলাদেশ। ১৫৫ রানের লক্ষ্যে ২১তম ওভারে এসে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। কেশভ মারাহাজের বলে ব্যক্তিগত ৪৮ রানের ফেরেন লিটন দাস। ৫৭ বলে ৮টি চারে ইনিংস সাজান লিটন। ওপেনিংয়ে তামিম-লিটন ১২৫ বলে ১২৭ রানের জুটি গড়েন। ব্যাট করতে নেমে ৫২ বলে ৯টি চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তামিম ইকবাল। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ৫২তম ফিফটি।

লিটনের বিদায়ের পর লড়তে থাকা তামিমকে সঙ্গ দেন সাকিব আল হাসান। এ দুই ব্যাটারের ৩৪ বলে ২৯ রানের জুটিতে ভর করে জয়ের বন্দর পৌঁছায় বাংলাদেশ। ৮২ বলে ১৪ চারে ৮৭ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল। অপরপ্রান্তে থাকা সাকিব ২ চারে ২০ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মিলে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন। দুজনে গড়েছেন ফিফটি ছুঁইছুঁই রানের জুটি। তবে তাদের একজনকে থামিয়ে দেন মেহেদি হাসান মিরাজ। ইনিংসের সপ্তম ওভারে এই অফ স্পিনারের বলে লং অফে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুইন্টন ডি কক। আগের ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলা প্রোটিয়া ওপেনার আজ থামেন ৮ বলে ১২ রান করে। দলীয় ৪৬ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

মিরাজের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে আঘাত হানেন তাসকিন আহমেদ। ইনিংসের ১৩তম ওভারে এই ডানহাতি পেসারের বল তিনে নামা কাইল ভেরেইনার (৯) ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়। ভেরাইনের পর থিতু হয়ে বসা ইয়ানেমান মালানকেও বিদায় করেন তাসকিন। ইনিংসের ১৫তম ওভারে টাইগার পেসারের বাউন্সারে পরাস্ত হয়ে প্রোটিয়া ওপেনার এগিয়ে এসে শট খেলতে গিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন। বিদায়ের আগে ৫৬ বলে ৭ চারে ৩৯ রান করেছেন মালান।

মালান বিদায় নেওয়ার পর টেম্বা বাভুমাকে ফেরালেন সাকিব আল হাসান। প্রোটিয়া অধিনায়ককে (২) লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন টাইগার অলরাউন্ডার। দুই ওভার পরেই শরিফুল ইসলামের লাফিয়ে ওঠা বলে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দেন পাঁচে নামা রাসি ভ্যান ডার ডুসেন (৪)। ৮৩ রান তুলতেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ডোয়াইন প্রিটোরিয়াসকে (২০) বিদায় করে স্বাগতিকদের ষষ্ঠ উইকেটের পতন ঘটান তাসকিন।

২৯তম ওভারে আক্রমণে এসে আরও দুই উইকেট তুলে নেন তাসকিন। ওভারের তৃতীয় বলে ডেভিড মিলার (১৬) ব্যাট সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও গ্লাভসে লেগে জমা হয় মুশফিকের কাছে। ওভারের শেষ বলে তার অফসাইডের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে সেই মুশির কাছেই ক্যাচ তুলে দেন কাগিসো রাবাদা (৪)। সেই সঙ্গে ইনিংসে নিজের পঞ্চম উইকেটের দেখা পান তাসকিন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিলেন তাসকিন। আগের সেরা এই সিরিজের প্রথম ম্যাচেই মেহেদী হাসান মিরাজের ৬১ রানে ৪ উইকেট। এছাড়া প্রায় ১০ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে সফরকারী দলের কোনো পেসার এই প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পেলেন। এর আগে ২০১২ সালের জানুয়ারিতে পার্লে ৫৪ রানে ৫ উইকেট পেয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা।

শেষদিকে লুঙ্গি এনগিডিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছিলেন কেশভ মহারাজ। তবে ১৪ বল মোকাবিলায় কোনো রান করার আগেই সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন এনগিডি। মিড অফ থেকে অনেকটা দৌড়ে এসে ক্যাচটা লুফে নেন বদলি ফিল্ডার নাজমুল হোসেন শান্ত। আর পথের কাঁটা হয়ে থাকা কেশভ (২৮) ফেরেন রান আউট হয়ে।

বাংলাদেশের হয়ে তাসকিন ৫টি, সাকিব ২টি, মিরাজ ১টি ও শরিফুল ১টি উইকেট তুলে নিয়েছেন।

সিরিজ ও ম্যাচজুড়ে দারুণ ফর্মে থাকা তাসকিন সিরিজসেরা ও ম্যাচসেরার পুরস্কার পান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,