editor
প্রকাশিত: 4:44 PM, March 28, 2022

টুকেরবাজার টিওরবাড়ি এলাকায় হাসান জেবুলের উঠান বৈঠক
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুলের প্রচারণা অব্যাহত রয়েছে। রোববার রাত ৯টায় (২৭ মার্চ) সিসিকের বর্ধিত এলাকা ৩৮ নং ওয়ার্ডের টুকের বাজার টিওরবাড়ি গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে উঠান বৈঠক করেন তিনি। উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট মুরব্বীসহ তরুণ-যুবকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হতে সকলের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত মুরব্বীরা তাঁকে নির্বাচনী সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন টিওরবাড়ি গ্রামের বিশিষ্ট মুরব্বী তাহির আলী, নিয়ামত আলী, আব্দুর রহমান, রুবেল মিয়া, আব্দুল হক, আব্দুল মান্নান, আলা উদ্দিন, আপতার মিয়া, শাহিন আহমেদ, আব্দুল হক, ইবু, ফরহাদ সিদ্দিক, জমির উদ্দিন, সাদ্দাম হোসাইন, ফাহিম আহমদ ও সাধু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেলে নির্বাচন করার ঘোষণা দেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএমএ হাসান জেবুল। নির্বাচনে প্রার্থীতা ঘোষণার পর থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। প্রচারণার অংশ হিসেবে রোববার রাতে টুকেরবাজার টিওরবাড়ি গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে উঠান বৈঠক করেন তিনি। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির