editor

প্রকাশিত: 3:03 PM, September 22, 2021

সুনামগঞ্জে বন্যপ্রাণীর উৎপাত বৃদ্ধি, বাঘের আক্রমনে শিশুসহ আহত ৮

সুনামগঞ্জে বন্যপ্রাণীর উৎপাত বৃদ্ধি, বাঘের আক্রমনে শিশুসহ আহত ৮

সুনামগঞ্জে

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে দিনদিন বেড়েই চলেছে বন্যপ্রাণীর উৎপাত। নিরাপদ আশ্রয় ও খাদ্য না পেয়ে বসতবাড়িতে গিয়ে আক্রমন করছে। তাই ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতে হচ্ছে। সন্ধ্যার পর এলাকার লোকজন বসতবাড়ির বাহিরে বের হতে পারছেনা বন্যপ্রাণীর আক্রমনের ভয়ে। হিংস্র বন্যপ্রাণীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত ২দিনে মেছো বাঘের আক্রমনে শিশুসহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলো- জেলার সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় গ্রামের শিশু জুনায়েদ মিয়া (৪), হোসাইন আহমদ (৫), সাকিব হোসেন (৪), রনি মিয়া (১৪), গোলাম মনতাক (৭), রত্না বেগম (১২), মুসলিমা বেগম (১৩), আকিকুল ইসলাম (৪৫)। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়- গত সোমবার (২০ সেপ্টেম্ভর) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার সদরগড় গ্রামের আকিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বের হলে হিংস্র মেছো বাঘ তার ওপর আক্রমণ করে। তার চিৎকার শুনে বাবা আকিকুল ইসলাম, বোন রত্না বেগম ও প্রতিবেশী গোলাম মনকাক এগিয়ে আসলে তারাও মেছো বাঘের আক্রমনে শিকার হয়ে গুরুতর আহত হয়

এর আগে গত রবিবার (১৯ সেপ্টেম্ভর) সন্ধ্যায় একই গ্রামের মাদরাসা ছাত্রী মুসলিমা বেগমকে তার নিজ ঘরের ভিতর হিংস্র মেছো বাঘ আক্রমন করে জামা-কাপড় ছিড়ে কামড়ে আহত করে। একই ভাবে শিশু জুনায়েদ মিয়া, হোসাইন আহমদ ও রনি মিয়া ওপর মেছো বাঘ আক্রমণ করে আহত করে।

পৃথক ভাবে মেছো বাঘের আক্রমণে আহত ৮জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এব্যাপারে আহত আকিকুল ইসলাম বলেন, মেছো বাঘের হাত থেকে ছেলেকে রক্ষা করার সময় আমার ও আমার মেয়ে হাত-পায়ে কামড়ে দেয় হিংস্র মেছো বাঘ। পড়ে আমরা জ্ঞান হারিয়ে ফেলি। মেছো বাঘের নক ও দাঁত খুবই ধরালো। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।

সুনামগঞ্জ সদরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হারুনুর রশিদ বলেন, সম্প্রতি বন্য মেছো বাঘের উৎপাত খুবই বেড়ে গেছে। এলাকার শিশু ও বয়স্করা তাদের আক্রমনের শিকার হয়ে আহত হয়েছে। তাই চারদিকে এখন মেছো বাঘের আতংক বিরাজ করছে। এব্যাপারে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ফরেষ্ট রেঞ্জ অফিসার চয়ন ব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, বন্যার সময় সীমান্তের চলতি নদী দিয়ে ভারত থেকে অনেক কিছু আসে। এই পাহাড়ী নদীর ঢলের সাথে মেছো বাঘও ভেসে এসেছে। তারা নিরাপদ আশ্রয় ও খাদ্য না পাওয়ার কারণে মানুষের বসতবাড়িতে গিয়ে আক্রমণ করছে বলে মনে হচ্ছে। বন্য মেছো বাঘের খাদ্য হচ্ছে মাছ ও মাংস। তারা দেখতে অনেকটা বিড়ালের মতো, গায়ে ডোরাকাটা দাগ আছে। এলাকার লোকজনকে মেছো বাঘের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট