editor

প্রকাশিত: 5:57 PM, August 11, 2021

তাহিরপুরে কয়লা,পাথর,ঠেলাগাড়ি ও মদসহ আটক ১

তাহিরপুরে কয়লা,পাথর,ঠেলাগাড়ি ও মদসহ আটক ১

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে লক্ষলক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন ওপেন কয়লা, পাথর, মদ, গাঁজা, হেরুইন, ইয়াবা, বিড়ি ও অস্ত্র পাঁচার করছে সোর্স পরিচয়ধারীরা। কিন্তু তাদেরকে কখনোই গ্রেফতার করা হয়না। আজ বুধবার (১১ আগষ্ট) ভোর থেকে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় অধৈব কয়লা, পাথর, ঠেলাগাড়ি ও মদসহ ১জনকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ রেজাউল মিয়া (৩৫)। সে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সুরত আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো আজ বুধবার (১১ আগষ্ট) ভোরে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী, বারেকটিলা, শাহআরেফিন মোকাম ও সাহিদাবাদ এলাকা দিয়ে সোর্স আমিনুল মিয়া, জজ মিয়া, রফিক মিয়া, এরশাদ মিয়া, জসিম মিয়া ও নুরু মিয়াগং পৃথক ভাবে ভারত থেকে পাথর ও কয়লাসহ মদ, বিড়ি, ইয়াবা পাচাঁর করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি পৃথক অভিযান চালিয়ে সাহিদাবাদ এলাকা থেকে ভারতীয় ২০ ঘনফুট পাথরসহ ৪টি ঠেলাগাড়ি ও পর্যটনস্পট শিমুলবাগান থেকে ৯শ কেজি অবৈধ কয়লা জব্দ করে। কিন্তু সোর্সদের গ্রেফতার করতে পারেনি। অপরদিকে চারাগাঁও ক্যাম্প কমান্ডার হাফেজ ও এফএস রিপনের সহযোগীতা সোর্স রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, খোকন মিয়া, শহিদুল্লাহ, জসিম, মানিক, হারুন মিয়াসহ বালিয়াঘাট ক্যাম্প কমান্ডার ওয়ালি উল্লাহর সহযোগীতায় সোর্স ইয়াবা কালাম ও জিয়াউর রহমান জিয়াগং ভারত থেকে প্রায় ১শ মেট্রিকটন চোরাই কয়লাসহ মদ, গাঁজা ও ইয়াবা পাচাঁর করে। পরে পাঁচারকৃত অবৈধ মালামাল ইঞ্জিনের নৌকা যোগে নেত্রকোনা জেলার কমলাকান্দা নিয়ে যায় চোরাচালানী খোকন মিয়া, শহিদুল্লাহ ও একদিল মিয়া। এজন্য বালিয়াঘাট ক্যাম্পের নামে ১বস্তা অবৈধ কয়লা থেকে ১০০টাকা ও চারাগাঁও ক্যাম্পের কমান্ডার ও এফএসের নামে ১ নৌকা (১০ মেঃটন কয়লা) থেকে ৬ হাজার টাকা করে চাঁদা নিয়েছে সোর্স রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব ও সোর্স ইয়াবা কালামসহ জিয়াউর রহমান জিয়া। এছাড়াও সাংবাদিকদের নামে আব্দুর রাজ্জক প্রতি নৌকা থেকে ২হাজার ও তোতলা আজাদ ১হাজার টাকা চাঁদা নিচ্ছে। সেজন্য এই চোরাচালানের ঘটনাকে জায়েজ করতে লালঘাট গ্রামের চোরাকারবারী হারুন মিয়া বাড়ি থেকে ১৫ বস্তা কয়লা জব্দ করে বিজিবি। কিন্তু এঘটনার প্রেক্ষিতে কোন মামলা হয়নি। তবে বালিয়াঘাট সীমান্তের রামেশ^রপুর নামকস্থান থেকে ২৩ বোতল ভারতীয় মদসহ ব্যবসায়ী রেজাউল মিয়াকে আটক করেছে বিজিবি। অন্যদিকে টেকেরঘাট সীমান্ত এলাকা দিয়ে সোর্স ইসাক মিয়া ও কামাল মিয়া ওপেন মদ, গাঁজা ও কয়লা পাচাঁরের পর ভুরুঙ্গাছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ৬শ কেজি ভারতীয় অবৈধ কয়লা জব্দ করে বিজিবি। কিন্তু সোর্সদেরকে গ্রেফতার না করে চাঁদার বিনিময়ে প্রতিরাতে এভাবেই নাটকীয় ভাবে মিলেমিশে জমজমাট চোরাচালান বাণিজ্য চলছে বলে জানা গেছে।

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এসহান সাংবাদিকদের বলেন- কয়লা, পাথর, ঠেলাগাড়ি ও মদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট