editor
প্রকাশিত: 1:13 AM, April 6, 2022

‘মেসির মস্তিষ্ক যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে’
অনলাইন ডেস্ক
এ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। সেরা সাফল্য ২০১৪ সালের ফাইনাল, জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে হারতে হয় আলবিসেলেস্তেদের। ফুটবল প্রতিযোগিতার শীর্ষ মঞ্চে পঞ্চমবার পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন মেসি। অধিনায়ককে কি সেরা উপহার দিতে পারবেন, এই প্রশ্নে ডি পল আশাবাদ ব্যক্ত করেছেন।
অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার বলেছেন, ‘প্রথম কথা হলো, মেসির আর কিছুর প্রয়োজন নেই, নিজেকে শীর্ষে রাখতে ফুটবলকে সবকিছু দিয়েছেন তিনি। প্যারিসে তার সঙ্গে কী হচ্ছে, সেটা নিয়ে আমার খুব বেশি বলার নেই। কারণ আমি সেখানে থাকি না। কিন্তু আমি আপনাদের বলতে পারি তিনি জাতীয় দলে কী করেন। তিনি আর্জেন্টিনার সঙ্গে খুশি। তিনি আমাদের নেতা, আমরা তাকে অনুসরণ করি।’
মেসি কতটা উজ্জীবিত করে রাখে সতীর্থদের, সেটা বললেন ডি পল, ‘তিনি নিশ্চিতভাবে আমাদের সঙ্গে কথা বলবেন, পঞ্চম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি এবং আমাদের উপদেশ দিবেন, উৎসাহ দিবেন, কারণ তার অভিজ্ঞতা এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি মেসি উপভোগ করে। আশা করি সব ভালো যাবে। এটা তার শেষ বিশ্বকাপ নাকি আরো খেলবেন, সেই সিদ্ধান্ত তার।’
তবে মেসি আরো কয়েক বছর খেলার মতো অবস্থায় আছেন মনে করেন এই মিডফিল্ডার, ‘তিনি যতদিন চান, খেলে যেতে পারবেন। কারণ তিনি অন্য পর্যায়ের খেলোয়াড়, তার মস্তিষ্ক অন্য যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে। আমরা চেষ্টা করব এই বিশ্বকাপ তার জন্য উপভোগ্য করে তোলার এবং আমরা যদি শেষ দিনে পৌঁছাতে পারি, সেটা হবে আরো ভালো কিছু।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,