editor
প্রকাশিত: 6:18 PM, March 6, 2021
অনলাইন ডেস্ক
চার ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। আগামী ১৮ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। ভারত সফরে চেন্নাইয়ে প্রথম টেস্টে ইংল্যান্ডের করা ৫৭৮ রানের জবাবে ৩৩৭ রানে অলআউট ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ৪২০ রানের বিশাল টার্গেট তাড়ায় ১৯২ রানে অলআউট হয় ভারত। ২২৭ রানে জয়ে সফর শুরু করে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্টে ভারতের করা ৩২৯ ও ২৮৬ রানের জবাবে ১৩৪ ও ১৬৪ রানে অলআউট হয়ে ৩১৭ রানে হেরে যায় ইংল্যান্ড। আহমেদাবাদে সিরিজের তৃতীয় টেস্টে দুই ইনিংসে ১১২ ও ৮১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ভারত প্রথম ইনিংসে ১৪৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ৪৯/০ রান করে ১০ উইকেটের জয় নিশ্চিত করে। আহমেদাবাদের এই টেস্টের পরই উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ অনেক সাবেক তারকা দাবি করেন বাজে উইকেট তৈরির কারণেই পাঁচ দিনের টেস্ট ম্যাচটি শেষ হয় মাত্র দেড় দিনে। সিরিজের শেষ টেস্টে আহমেদাবাদে ইংল্যান্ডের করা ২০৫ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনে ৭ উইকেটে ২৯৪ রান করে ভারত। শনিবার তৃতীয় দিনে ফের ব্যাটিংয়ে নেমে ৩৬৫ রানে ইনিংস গুটায় কোহলিরা। ১৬০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ১৩৫ রানেই অলআউট হয় ইংলিশরা। ইনিংস ও ২৫ রানে জিতে সিরিজে ৩-১ ব্যবধানে জয়ের মধ্য দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করে ভারত।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,