editor
প্রকাশিত: 4:05 PM, October 24, 2021

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরব আমিরাতের শারজাহতে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গ্রুপপর্বে উড়তে থাকা লঙ্কানদের অধিনায়ক দাসুন শানাকা।
এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অপরদিকে শ্রীলঙ্কা দলেও এক পরবর্তন এসেছে। মহিশ থিকশানার বদলে জায়গা পেয়েছেন ভিনুরা ফার্নান্দো।
এর আগে গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খেলেও ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় নিয়ে সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত করে টাইগাররা। অপরদিকে গ্রুপপর্বের তিনটি ম্যাচই জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে লঙ্কানরা।
গ্রুপপর্বে নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডকে পরপর তিন ম্যাচ হারিয়ে ইতোমধ্যে বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। অপরদিকে নিজেদের দিনে কাউকে ছাড় দেয় না টাইগাররাও। আজ রোববার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভ লড়াইয়ে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে দু’দল। এরপর বোঝা যাবে কারা পাচ্ছে ২ পয়েন্ট।
বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, ভিনুরা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা ও লাহিরু কুমারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,