editor
প্রকাশিত: 11:26 PM, August 8, 2022

উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়নে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম : ড. মুহাম্মদ মোশাররফ হোসেন
দক্ষিণ সুরমা প্রতিনিধি
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সমন্বয়ে সরকারের উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ যাতে সরকারের সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি এলাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। উন্নয়ন কাজ যথাযথভাবে বাস্তবায়নে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম।
বিভাগীয় কমিশনার গতকাল ৮ আগষ্ট রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মঈনুল আহসান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফিরুজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায়, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প বাস্তবান কর্মকর্তা বাধব কান্তি সরকার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন এর বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এমরান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি। বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোঃ মঈন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খানম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক প্রমূখ। আলোচনা সভা শেষে অসহায়/অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন ও প্রশিক্ষণার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, উপজেলায় নবগঠিত ২৫ টি গ্রীণ ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ, কৃষকদের মাঝে সার ও ধানের চারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটস সামগ্রী বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির