editor

প্রকাশিত: 7:44 PM, January 2, 2024

একতরফা নির্বাচন দেশকে ভয়ংকর সংকটে ঠেলে দিচ্ছে

মহানগর বিএনপির লিফলেট বিতরণকালে খন্দকার মুক্তাদির

একতরফা নির্বাচন দেশকে ভয়ংকর সংকটে ঠেলে দিচ্ছে

1

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একতরফা নির্বাচন করতে গিয়ে সরকার দেশকে এক ভয়ংকর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। তাই আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি।

4

তিনি বলেন ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। এই ‘ডামি’ নির্বাচন তামাশা তা দেশবাসী ধরে ফেলেছে। একদিন সেই ক্ষমতা ছেড়ে দেশ পালাতে বাধ্য হবে। তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি একতরফা ‘ডামি’ নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে তৎপর আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণ অতীত অভিজ্ঞতা থেকে বুঝেছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না। ফলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে একতরফা নির্বাচনী তামাশা আয়োজন করতে গিয়ে প্রহসনের নির্বাচন দিচ্ছে তা জনগণ প্রত্যাখান করবে।

মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে কালীঘাট এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, সরকার নির্বাচনের নামে তামাশার আয়োজন করেছে। বিএনপির অফিসে তালা ঝুলিয়ে শেখ হাসিনা সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব করছে। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় নেতাকর্মীদের নির্যাতন-নিপীড়নের মাধ্যমে প্রতিহিংসার দাবানল জ্বালিয়ে দিয়েছে। অধিকাংশ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তিনি বলেন, সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করে চরমভাবে ব্যর্থ হয়েছে। জনগণ ও রাজনৈতিক শক্তিকে নির্বাচনের নামে তামাশার উৎসব বুমেরাং করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

4

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক,নজিবুর রহমান নজিব ও সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও আনোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আদনান, আব্দুল হাকিম,মির্জা বেলায়েত হোসেন লিটন, শেখ কবির আহমদ, আব্দুর রহিম মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, তাজ উদ্দিন মাছুম, মন্জুরুল হাসান মন্জু,সুয়াইব আহমদ সোয়েব,নাদির খান, মোঃ লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের,মোঃ বচ্চু মিয়া, সেলিম আহমদ সেলু, মোঃ রফিকুল ইসলাম রফিক,আলমগীর বক্স চৌধুরী শোয়েব, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাসু, মিনহাজ পাঠান, রুবেল বক্স, আব্দুল মান্নান, সাহিদুল ইসলাম কাদির, নজরুল ইসলাম, মালেক আহমদ (১১ নং ওয়ার্ড), খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন,ছালেক আহমদ, দুলাল আহমদ, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, মোঃ রুবেল ইসলাম, আব্দুস সামাদ লস্কর মুনিম, জয়নাল আবেদিন রাহেল, হারুনুর রশিদ হারুন, নাহিয়ান আহমদ রিপন সহ অসংখ্য নেতাকর্মী।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
7