admin
প্রকাশিত: 4:57 PM, July 31, 2025
অনলাইন ডেস্ক
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিনকে খুবই গুরুত্বপূর্ণ (ক্রুশিয়াল) বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, ‘আগামী পাঁচ-ছয়দিনে আমরা বুঝব, আমরা কোথায় যাচ্ছি। তবে যাই কিছু হোক না কেন, নির্বাচনে দেরি হবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা দৃঢ় অবস্থানে আছেন। জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা থাকবে না।’
শফিকুল আলম বলেন, ‘আগামী পাঁচ–ছয়দিন সরকারের জন্য কঠিন সময় হলেও দেশে নিরাপত্তার ঝুঁকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয় সতর্ক রয়েছে। দেশের মানুষ এক থাকলে দুই একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে পারবে না।’
এ সময় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রেস সচিব আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের অধীনে এবারের নির্বাচন সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন হবে। কিছু রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব দৃশ্যমান হলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এর কোনো প্রভাব পড়বে না। জিরো ভায়োলেন্সে (সহিংসতা মুক্ত) এবারের নির্বাচন হবে।’
শফিকুল আলম বলেন, ‘একটি ঝুঁকিপুর্ণ অর্থনীতি থেকে দেশকে পুনরুদ্ধার করেছে সরকার। মুদ্রাস্ফীতি কমছে। রিজার্ভ বাড়ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল। পুলিশের মধ্যে মনোবল বাড়ছে ধীরে ধীরে।’
প্রেস সচিব বলেন, ‘দেশের ফরেন পলিসি (বৈদেশিক নীতি) আগের সরকার বিদেশিদের কাছে বন্ধক দিয়েছিল। বর্তমান সরকার ভারতসহ সব দেশের সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক রেখে কাজ করছে।’
এই সরকারের সময় গণমাধ্যম সবচেয়ে অবাধে কাজ করতে পারছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘কেউ বাধার মুখে পড়ছে না সাংবাদিকতা করতে গিয়ে। সরকারের সমালোচনা করে সাংবাদিকতা করতে কোনো বাধা দেওয়া হচ্ছে না কাউকে। যদি কেউ সমস্যার মুখোমুখি হন সে আমাকে জানাবেন।’
এ বিষয়ে প্রেস সচিব আরও বলেন, ‘যেসব গণমাধ্যম কর্মীদের বেতন দিতে পারে না, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। এসব গণমাধ্যমই ভুল তথ্য এবং অপতথ্য ছড়ায়।’
চাঁদাবাজির বিষয়ে প্রেস সচিব বলেন, ‘এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার ৫৪ বছরেও পলিটিক্যাল পার্টির ফান্ড রেইজিংয়ের (তহবিল গঠন) বিষয়ে স্বচ্ছতা নেই, যেটি দুঃখজনক।’
8 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
1 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
8 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
5 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 7 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
6 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
5 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
3 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক