editor
প্রকাশিত: 10:35 PM, May 10, 2022
প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব মো. আবদুল করিমকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালাস কর্তৃক পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে।
মঙ্গাপীড়িত রংপুর অঞ্চলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের দারিদ্র্য বিমোচন কর্মসূচির অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের টেকসই মডেল প্রণয়নে সহায়ক গবেষণা ও অভিসন্দর্ভের জন্য তিনি এ ডিগ্রি অর্জন করেন।
করিমের এ গবেষণার তত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এমএ বাকী খলিলী এবং বহি:পরীক্ষক ছিলেন ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্কুলের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সবুর মোল্লা। তাঁর এ গবেষণা বাংলাদেশে টেকসই দারিদ্র্য বিমোচনের নীতি কৌশল প্রণয়ন ও কর্মপন্থা নির্ধারনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা যায়।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত জনাব করিম ইতোপূর্বে স্বরাষ্ট্র, বাণিজ্য, মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রণালয়, অভন্তরীণ সম্পদ বিভাগ এবং সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ব্র্যাক এর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। -বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট