editor
প্রকাশিত: 8:26 PM, January 7, 2022

ওসমানী মেডিকেল মাঠে ১২তম আন্ত:এলাকা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মাঠে আয়োজিত ১২তম আন্ত: এলাকা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল সাড়ে ৪ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শামীম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমদ তরফদার জুম্মন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ দেহ সুস্থ মন গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন ্এবং আয়োজক কমিটিকে এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
মোঃ লিটন আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, কাজলশাহ জামে মসজিদের সেক্রেটারি বিশিষ্ট মুরব্বী মোঃ শামসুদ্দিন আহমদ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি ও ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মোঃ সাদ্দাম হোসেন, সহজ ডিল লিমিটেড এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ডাঃ মোঃ সাইফুল ইসলাম, এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান। প্রকাশক, সিলেট বয়েস ডট কম, রাইটার এন্ড প্রডিউসার, বাংলাদেশ ফিল্ম ডেভলাপমেন্ট কর্পোরেশন এর প্রতিষ্ঠাতা জনাবা সেলিনা চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আওলাদ হোসেন, প্রবাসী ইরান আহমদ, জাফর আহমদ, তুহিন আহমদ, জুয়েল আহমদ, নয়ন আহমদ, অপু আহমদ, মোঃ ইসমাইল, সুমন আহমদ, সোয়েব আহমদ, ফাহিম আহমদ, দিদার হোসেন, বোরহান আহমদ, এহসান আহমদ প্রমুখ্য।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুই শক্তিশালী দল অংশগ্রহণ করে। চন্দ্রবিন্দু ইলেভেন স্টার বনাম পুলিশ লাইনস্ ক্রিকেট দল। পুলিশ লাইন ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চন্দ্রবিন্দু ইলেভেন স্টার, ঘাসিটুলা।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,