editor
প্রকাশিত: 10:33 PM, February 10, 2022

জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমি’র শ্রেণিকক্ষ উদ্বোধন
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদীস্থ জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমি’র নতুন শ্রেণিকক্ষ উদ্বোধন, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সম্পন্ন হয়েছে।
জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমি’র প্রতিষ্ঠাতা সদস্য সহিদুল ইসলাম সৈয়দ এর সভাপতিত্বে এবং একাডেমির ভারপ্রাপ্ত প্রধান পরিচালক মাওলানা জাহিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ অলিউর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শেইড ট্রাস্টের ট্রাস্টি, ফ্রান্স প্রবাসী জাকারিয়া আহমদ, বিশিষ্ট সমাজসেবী, ইউ.কে. প্রবাসী আলহাজ্ব আমিনুর রহমান, ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ আক্তার হোসেন। বক্তব্য রাখেন একাডেমির সভাপতি নুরুল ইসলাম রুপন, মাসিক সুরমা দর্পণ পত্রিকার সহ সম্পাদক মোঃ সাহেদ আহমদ, বানেশ্বরপুর মাসিক তাফসীরুল কুরআন মাহফিল পরিষদের সাবেক সভাপতি মোঃ আঙ্গুর আলী, সবুজ শ্যামল সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মিসবাহ উদ্দিন মোহন।
শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন শিক্ষাসচিব হাফিজ মাওলানা সুহাইল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির বিদায়ী প্রধান পরিচালক মাওলানা আব্দুল গণী সিলামী, বিদায়ী বক্তব্য রাখেন পরিচালক মাওলানা ফখরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি হাজ্বী আনা মিয়া, হাজ্বী আব্দুল আহাদ, ময়না মিয়া, আব্দুল হান্নান, প্রবাসী মোহাম্মদ লিটন, সমশের আলী, মতিউর রহমান সুন্দর, সহিদুল ইসলাম সহীদ, মাওলানা রুম্মানুল হক রুমেল, মাওলানা আরিফুল ইসলাম ফয়সল, মজলু মিয়া, মাসুদ রানা, ফাহিম আহমদ, খালেদ আহমদ, সিরাজ মিয়া প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম ও টুপি প্রদান, সংবর্ধিতদের সম্মাননা স্মারক প্রদান এবং নতুন শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা