editor

প্রকাশিত: 6:48 PM, May 6, 2022

খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বিরত রাখে : মাহি উদ্দিন আহমদ সেলিম

খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বিরত রাখে : মাহি উদ্দিন আহমদ সেলিম

খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বিরত রাখে : মাহি উদ্দিন আহমদ সেলিম

বাংলাদেশ আন্ত:মণিপুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেছেন, খেলাধুলা শরীর এবং মনকে সুস্থ রাখার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে বিরত রাখে। এই কারণে প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি যথেষ্ঠ আন্তরিক। খেলাধুলা ছাড়া কারো পরিপূর্ণ বিকাশের সুযোগ খুব কম। ফলশ্রুতিতে আমাদের প্রজন্ম পথ হারিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। তাই তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনায় রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই।
মণিপুরীদের কর্মোদ্যোমের প্রশংসা করে তিনি বলেন, মণিপুরীদের বিস্তৃত ইতিহাস রয়েছে। তাদের কর্মোদ্যোম এবং সঞ্জীবনী শক্তি প্রশংসনীয়।

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর আয়োজনে এবং মাহা’র প্রধান পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আন্ত:মণিপুরী ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শুক্রবার (০৬ মে) বিকাল ৩ ঘটিকায় সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শান্তির প্রতীক শ্বেত পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
বামছাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শ্রী অভিষেক সিংহ রাজিব’র সভাপতিত্বে ও জুমন আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত বাংলাদেশ আন্ত:মণিপুরী ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী অনষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, এন.এম.এডুকেশনাল ট্রাস্ট সিলেটের চেয়ারম্যান শ্রী এল.নন্দলাল সিংহ এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী বিনয় ব্যানার্জী।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বামছাস’র অন্যতম উপদেষ্টা নাট্যজন উত্তম সিংহ রতন। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটরত্ম সদ্য প্রয়াত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন পাথারী কিংস বনাম রামনগর বয়েজ ক্লাব, শ্রীমঙ্গল। নির্ধারিত সময়ে এবং অতিরিক্ত ১০ মিনিটেও খেলা গোল শুন্য অবস্থায় অমীমাংসিত হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে রামনগর বয়েজ ক্লাব ৪-৩ গোলে পাথারী কিংসকে পরাজিত করে। আগামীকাল ০৭ মে ২০২২, শনিবার বিকাল ২:৫০ মিনিটে অনুষ্ঠিতব্য খেলায় বাগবাড়ি এফ.সি ক্লাবের সাথে মোকাবেলা করবে ভানুগাছ অল স্টার স্পের্টিং ক্লাব, এরপর ৩:৫০ মিনিটের খেলায় বরইতলী মৈতৈ ফুটবল ফুরুপ মোকাবেলা করবে টিম নয়াবাজার,সিলেটের সাথে এবং
৪:৫০ মিনিটে দিনের ৩য় ও শেষ খেলায় বিশগাঁও মণিপুরী ক্লাব মোকাবেলা করবে লামাবাজার সেভেন, সিলেটের সাথে।
বামছাস কেন্দ্রীয় কমিটি আয়োজিত “বাংলাদেশ আন্তঃমণিপুরী ফুটবল টুর্নামেন্টে মাহা’র প্রধান পৃষ্ঠপোষকতা ছাড়াও পৃষ্ঠপোষকতায় সহযোগিতা করেন বামছাস’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী অসেম্ সত্যজিত সিংহ, ঈশান ইন্টারন্যাশনাল ট্রাভেলস, মিকই এগ্রো ফার্ম এন্ড ফিশারিজ ও চৌধুরী ট্রাভেলস। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মাহা’সহ সকল পৃষ্ঠপোষকবৃন্দের প্রতি টুর্নামেন্ট পরিচালনা কমিটি, বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,