editor
প্রকাশিত: 7:11 PM, December 29, 2021

হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা
ব্যবসা-বাণিজ্য রাসুল্লাহ (সা.) এর সুন্নাত। এক্ষেত্রে স্বচ্ছতা ও সততা জরুরি বিষয়। ব্যবসায়ীরা দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। কল্যাণ ও মানবতার অংশ হিসেবে ব্যবসা পরিচালনা করতে হবে। তাতে করে সমাজের মানুষ যেমন উপকৃত হবে, তেমনিভাবে দেশমাতৃকারও উন্নয়ন সাধিত হবে। দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক এবং মাজার জিয়ারতে আসা অতিথিদের যে সেবা প্রদান করছে, তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২১-২১ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কবীর চৌধুরী। সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদুর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমেদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, মোশাররফ হোসেন জাহাঙ্গীর, ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সমিতির উপদেষ্ঠা সৈয়দ শামসুজ্জামান, জাহাঙ্গীর আহমদ, সৈয়দ মুজিবুর রহমান, সহ-সভাপতি লুৎফুর রহমান লিলু, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ এবং সাংগঠণিক সম্পাদক আবুল খায়ের মো. মাহবুব প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শোক প্রস্তাব পাঠ করেন সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, আয়-ব্যয় হিসাব বিবরণী উপস্থঅপন করেন অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী এবং বিগত দুই বছরের সমিতির বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু।
সভায় সমিতির পক্ষ থেকে সম্মাননা প্রাপ্তরা হলেন আলহাজ¦ মাসুক মিয়া, ছদরুল আমিন খান, কুদরত ই এলাহী ও ইর্শাদুর রহমান।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম ও সমাজসো সম্পাদক মাওলানা আশরাফুল হক এবং সভাপতির বক্তব্যের পূর্বে সমিতির ২০২২ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়। -বিজ্ঞপ্তি
1 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
3 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
5 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
7 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
7 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
8 স্টাফ রিপোর্টার: 6 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
2 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।