editor
প্রকাশিত: 10:50 PM, January 8, 2022

আমি যখন যুগ্ম সচিব ছিলাম, তখনো অনেক দ্বন্দ্ব ছিল: মন্ত্রী
ডেস্ক রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের আমলাতন্ত্রে ঔপনিবেশিক সময় থেকে চলে আসা ‘কর্তৃত্ববাদী’ আইন-কানুন রয়েছে। যে কারণে পেশাগত কিছু টানাপড়েন রয়েছে। এগুলো কার্পেটের নিচে লুকিয়ে রাখার মতো কোনো বিষয় নয়। বর্তমান স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশে এগুলো সংশোধন না করলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কৃষি প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ‘কৃষিজের টেকসই উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক তিন দিনব্যাপী নেটওয়ার্কিং কনফারেন্স ও প্রযুক্তি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে আমরা নিজস্ব ভূমিতে বসবাস করছি। আমাদের ওপর কেউ কর্তৃত্ব চালাতে পারছে না। আমাদের স্বাধীনতা রয়েছে। ঔপনিবেশিক সময় থেকে চলে আসা ক্রুটি-বিচ্যুতিগুলো আলোচনার মাধ্যমে আমরা এগুলো সমাধান করে নিতে পারি বলে আমার বিশ্বাস। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগও এ পরিবর্তন চায়। অনেক ক্ষেত্রে ঔপনিবেশিক সময়ের কর্তৃত্ববাদী বিষয়গুলো সংশোধন কাজও শুরু করা হচ্ছে। আমার ধারণা, আমরা সেদিকে এগোচ্ছি। আর এটা সময়ের দাবি।
তিনি বলেন, বর্তমান দেশের নেতৃত্বে শেখ হাসিনা। তার পক্ষে এটা সমাধান করা সম্ভব হবে। মাঝে মাঝে হোঁচট খেলেও শেষ সময়ে আমরা সফল হই। এ ধরনের বাধা-বিপত্তি জীবনেরই অংশ। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবাই মিলে সহযোগিতা করতে হবে। কেননা তিনি দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।
সাবেক এই আমলা আরও বলেন, বর্তমানে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবসহ সব পর্যায়ে বিভিন্ন বিষয়ের দক্ষরা (পেশাজীবীরা) পদোন্নতি পাচ্ছেন এবং তারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ধীরে ধীরে এসব পেশাভিত্তিক যোগ্যদের সংখ্যা বাড়ছে। এখন থেকে প্রায় ৩০-৩৫ বছর আগে আমি যখন নিজে উপসচিব বা যুগ্ম সচিব ছিলাম, তখনো অনেক দ্বন্দ্ব ছিল। পেশাজীবীদের বিষয়গুলো নিয়েও অনেক দ্বন্দ্ব ছিল। সেগুলো মোকাবিলা করে আমরা আমাদের সময় পার করে এসেছি। এখন আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে রয়েছি। বাকি সমস্যাগুলো আলোচনা করে সময়ের প্রয়োজনে এবং আর্থিক পরিবর্তনের চাপে এসব সমাধান হতে হবে।
দেশের উন্নয়নের বিষয় তুলে ধরে মন্ত্রী মান্নান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। দেশের অগ্রগতির ধারা অব্যাহত রেখে তিনি দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবেন বলে আমার আস্থা ও বিশ্বাস রয়েছে তার প্রতি। এজন্য জীবনের শেষ বয়সে ঝুঁকি নিয়েও তার সঙ্গে রয়েছি। এটা জীবনের ঝুঁকি নয়, অনেক পরিশ্রমের ঝুঁকি রয়েছে এখানে। এ সময়ে কাজ না করেও ঘরে বসে সময় কাটিয়ে দিতে পারতাম। সেটা না করে এখন তার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে চলেছি।
তিনি বলেন, আমি মনে করি কর্তৃত্ব তারাই করে, যারা কর্তা। যেই হোক। ঠাকুর কর্তা হোক আর পীর ফকির বা অধ্যাপক কর্তা হোক। তারা কর্তৃত্ব করেন। যাদের হাতে খেতাব থাকে তারাই কর্তৃত্ব করেন। আইন-কানুন ও রীতিনীতিগুলো আমাদের প্রভুরা (ঔপনিবেশিক শাসক) তাদের প্রয়োজনে এগুলো তৈরি করেছিলেন। তাদের জন্য এটা খুবই প্রয়োজন ছিল। সে উদ্দেশ্যে এটা তারা করেছিল। তারা অর্ডার দিয়ে দিয়ে এসব করেছে। এখন সেসব বিলুপ্ত করতে সংসদের মাধ্যমে একটি প্রক্রিয়া করে সম্পন্ন করতে হয়।
কৃষি বিষয় কনফারেন্সের প্রধান অতিথি হওয়ার প্রসঙ্গ তুলে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি কৃষকের সন্তান হলেও সরাসরি কৃষি কাজ করেনি। কৃষি খাত বিস্তর বিষয়, সেসব বিষয় নিয়ে আমার তেমন পড়াশোনাও হয়নি। তবে এ বিষয়ে আমার জানার আগ্রহ রয়েছে। সে জন্য আমি কৃষি খাতের নানা বিষয় নিয়ে জানার চেষ্টা করি।
তিনি বলেন, বর্তমানে আমি একটি রাজনৈতিক দলের কর্মী। একইসঙ্গে একটি সরকারি দলের পক্ষ থেকে মন্ত্রীর দায়িত্বপালন করছি। এ ছাড়া আমার কর্মজীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আমি সততার মাধ্যমে কাজ করার চেষ্টা করছি। আমাদের সবার জন্য যেটা মঙ্গলজনক হবে, শেষমেশ সেটাই আমার ও সবার উদ্দেশ্য হবে।
রমনার আইইবি ক্যাম্পাসে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইইবি কৃষি প্রকৌশল বিভাগের সেক্রেটারী প্রকৌশলী মো. মিছরাহুজ্জামান চন্দন। এ ছাড়া কৃষি বিজ্ঞানী, কৃষি প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের