editor
প্রকাশিত: 8:41 PM, March 18, 2022

শৈলী জামিআ সিদ্দিকিয়া শাখা কর্তৃক ১ম বার্ষিক ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
গতকাল শুক্রবার ১৮ মার্চ নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় শৈলী জামিআ সিদ্দিকিয়া শাখা কর্তৃক ১ম বার্ষিক ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দু’টি অধিবেশনে অনুষ্ঠিত প্রথম অধিবেশ ক্বিরাত প্রতিযেগিতার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন শৈলী জামিআ সিদ্দিকিয়া শাখার সাধারণ সম্পাদক সৈয়দ হালিম আহমদ। সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রাতযোগিতায় নগরের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। দ্বিতীয় অধিবেশন বিকেল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শৈলীর সুধী মাওলানা রেজাউল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাওলানা আতাউল হক জালালাবাদী।
প্রধান অতিথির বক্তব্যে আতাউল হক জালালাবাদী বলেন, যে কুরআনের একটি আয়াত পড়লো এবং যে কুরআন শরিফের সাথে সম্পৃক্ত থাকলো প্রত্যেক ব্যক্তিই সফল। আমাদের উচিৎ নিয়মিত কুরআন তেলাওয়ান করা। কুরআনের ইলিম অর্জন করা আমাদের জন্য জরুরি। যারা হিফজ সম্পন্ন করেন তাদের জন্য সতর্ক থাকতে হবে যাতে কুরআন শরীফ ভুলে না যায়। সামনে রমজান মাস আসছে, আমাদের কুরআন শেখা, শেখানো এবং এর উপর আমল করতে হবে।
শৈলী জামিআ সিদ্দিকিয়া শাখার ক্বিরাত প্রতিযাগিতা আয়োজনের প্রশংসা করে তিনি আরো বলেন, জামিআ সিদ্দিকিয়া বাংলাদেশসহ সমগ্র বিশে^ অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান। উলামায়ে কেরামের স্মৃতিপূণ্য এই মাদ্রাসার মধ্যে পাঠকসংঘ শৈলীর এমন আয়োজন কুরআন শিক্ষার ক্ষেত্রে সমাজে প্রচুর অবদান রাখবে। জ্ঞান, বুদ্ধি, কর্ম ও প্রেমের প্রচারে শৈলী যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুরআনের শিক্ষার জন্য তা প্রয়োজনীয়। একটি প্রতিযোগিতায় সবাই বিজয়ী হতে না পারলেও কুরআনের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সবাই সফল।
বার্ষিক ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন শৈলীর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা কবি ও গবেষক সৈয়দ মবনু। কবি সৈয়দ মবনু তার বক্তব্যে শৈলীর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, দীর্ঘদিন থেকে বিভিন্ন স্কুল-কলেজ-ভার্সিটিতে কাজ করে যাচ্ছে শৈলী। জ্ঞান, বুদ্ধি, কর্ম ও প্রেমের আলোকে নিজেদের সমৃদ্ধের পাশাপাশি সবাইকে নিয়ে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রগতিশীল পাঠকসংঘ শৈলী। তারই ধারাবাহিকতায় আজকে শৈলী জামিআ সিদ্দিকিয়ার এ আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শৈলীর সুধি ও জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ, সুধি মাওলানা জামিল আহমদ চৌধুরী, শৈলীর উপদেষ্টা হেলাল হামাম, উপদেষ্টা মোহাম্মদ জাফর ইকবাল, শৈলীর কেন্দ্রীয় সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামিম গাজী প্রমুখ।
অতিথিদের বক্তব্যের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দুইটি গ্রুপে আয়োজিত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে নাজির বাজার মাদ্রাসার ছাত্র নোমান আহমদ, দ্বিতীয় স্থান অধিকার করে দারুল আরকাম মাদ্রাসার ছাত্র শুয়াইব আহমদ এবং তৃতীয় স্থান অধিকার করে দারুল কুরআন মাদ্রাসার ছাত্র রিয়াজ মিয়া। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে জামিআ সিদ্দিকিয়ার ছাত্র এহসান আহমদ রুহান, দ্বিতীয় স্থান অধিকার করে মিফতাহুল কুরআন মুক্তির চক মাদ্রাসার ছাত্র মোসলেহ উদ্দিন ফাহিম এবং তৃতীয় স্থান অধিকার করে মারকাযুল হিফজ মাদ্রাসার ছাত্র সফিউল্লাহ সাফওয়ান।
শৈলী জামিআ সিদ্দিকিয়া শাখার সভাপতি হাফিজ মারুফ আহমদের সমাপনী বক্তব্য এবং মুফতি মাওলানা আতাউল হক জালালাবাদীর মুনাজাত পরিচালনার মাধ্যমে ১ম বার্ষিক ক্বিরাত প্রতিযোগিতা সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,