editor
প্রকাশিত: 10:18 PM, March 30, 2022
সিলেটে বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় ৪ জনের ফাঁসির ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সিলেটর প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ।
বুধবার (৩০ মার্চ ২০২২) এক যুক্ত বিবৃতিতে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ এই দাবি জানিয়ে বলেন, ৬ বছরের বেশি সময় পর অনন্ত বিজয় দাসের হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে আজ। তবে রায়ে মৃতুদন্ডপ্রাপ্ত ৪ জনের মধ্যে ৩ জন আসামি এখনো গ্রেপ্তার হয়নি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছি আমরা।’
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, লেখকদের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।
সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহের পক্ষে শোক জানান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ সিপিবি সিলেট জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিং, গণতন্ত্রী পার্টির সভাপতি আরিফ মিয়া, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, ওর্য়ার্কস পার্টি সভাপতি সিকন্দর আলী, সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সভাপতি সিরাজ আহমদ, জেলা জাসদ সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলন এর সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাসদ (মার্ক্সবাদী) নেতা এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের নেতা এডভোকেট রনেন সরকার রনি প্রমুখ।বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট