editor
প্রকাশিত: 9:14 PM, December 14, 2021

মুজিববর্ষ উপলক্ষে : সিলেট জেলা প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন ১৮ ডিসেম্বর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে সিলেটের সকল উপজেলা এবং বিশ^বিদ্যালয় ও কলেজের সাংবাদিক সংগঠন নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
‘সিলেট জেলা প্রেসক্লাব-সীমান্তিক আন্ত:প্রেসক্লাব ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ নামের এই টুর্নামেন্ট আগামী ১৮ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে অনুষ্টিত হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও উন্নয়ন সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির উদ্বোধন করবেন।
দুই পর্বে আয়োজিত টুর্নামেন্টটিতে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সকল উপজেলা প্রেসক্লাব এবং সিলেটের পাবলিক বিশ^বিদ্যালয় ও কলেজের সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল খেলা মাঠে উপস্থিত হয়ে উপভোগ করার জন্য ক্লাবের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহ্ দিদার আলম নবেল ও সদস্য সচিব শংকর দাশ। খেলার নিয়মাবলী প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানানো হয়েছে।
খেলার ফিকশ্চার :
১৮ ডিসেম্বর শনিবার উদ্বোধনী দিন বিকেল ৪টা ৩০ মিনিটে সৈয়দ রাসেল ও আল আজাদ জুটি বনাম ছয়ফুল আলম অপু ও রণজিৎ সিংহ জুটি, বিকেল ৫টায় রবি কিরণ সিংহ রাজেশ ও আনোয়ার হোসেন বনাম শাব্বীর আহমদ ফয়েজ ও মির্জা সোহেল জুটি এবং বিকেল ৫টা ৩০ মিনিটে মুকিত রহমানী ও ইউসূফ আলী জুটি বনাম শফিকুর রহমান চৌধুরী ও মঈন উদ্দিন জুটির খেলা অনুষ্ঠিত হবে। পরদিন রবিবার সকাল ১১টায় আনিস মাহমুদ ও মিঠু দাস জয় বনাম জামিল আহমদ ও নেহার রঞ্জন পুরকায়স্থ জুটি, সকাল ১১টা ৩০ মিনিটে শাহ্ দিদার আলম নবেল ও মোস্তাফিজুর রোমান জুটি বনাম উজ্জ্বল মেহেদী ও রফিকুল ইসলাম কামাল জুটি, দুপুর ১২টায় সোহেল আহমদ পাপ্পু ও কাইয়ূম উল্লাস জুটি বনাম শংকর দাশ ও ইয়াহইয়া মারুফ জুটি, দুপুর ১২টা ৩০ মিনিটে এ এইচ আরিফ ও আবু বকর জুটি বনাম সুলতান সুমন ও মামুন হোসেইন জুটির খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া রবিবার বেলা ১টায় দিব্য জ্যোতি সী ও ছামির মাহমুদ জুটি বনাম বাপ্পা মৈত্র ও মাহমুদ হোসেন জুটি, বেলা ১টা ৩০ মিনিটে ওলিউর রহমান ও মৃণাল কান্তি দাশ জুটি বনাম এম আর টুনু তালুকদার ও দেবাশীষ দেবু জুটি, বেলা ২টায় রেজওয়ান আহমদ ও রাশেদুল হাসান শোয়েব জুটি বনাম সোহেল আহমদ ও মিসবাহ উদ্দিন আহদ জুটি, বেলা ২টা ৩০ মিনিটে মোহাম্মদ মহসিন ও আশরাফ চৌধুরী রাজু বনাম অমিতা সিনহা ও মোকলেসুর রহমান জুটির খেলা অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,