editor
প্রকাশিত: 8:08 PM, June 2, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধিকল্পে দক্ষতা উন্নয়নমূলক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় এ কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
বুধবার (২ জুন) কর্মশালার সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী স্বর্ণলতা রায় বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যে নারীরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু কৃষি ব্যবসায় নারীরা বেশি পিছিয়ে রয়েছে। অথচ এদেশের কৃষির মৌলভিত্তিতে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের এগিয়ে নিতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট-১ এর অর্থায়নে ও বেসরকারি সংস্থা সুশীলনের বাস্তবায়নে সিলেটে এই প্রশিক্ষণে অংশ নেয়া ২৫ জনের মধ্যে ২০ জন নারী ও ৫ জন পুরুষ উদ্যোক্তা অংশ নেন। তাদের মধ্য থেকে আরো উন্নত প্রশিক্ষণের জন্য ৫ জনকে চূড়ান্ত বাছাই করা হবে।
৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন বেসরকারি সংস্থা সুশীলনের মাস্টার ট্রেইনার বিটুপী বিশ্বাস ও মাহবুবুর রহমান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,