editor
প্রকাশিত: 12:19 PM, July 14, 2023
অনলাইন ডেস্ক
হুহু করে বাড়ছে বানের পানি। উজানের ঢলে ফুসে উঠেছে প্রমত্ত তিস্তা। বানের পানিতে ভাসছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা, পাটগ্রাম, আদিতমারী, সদরসহ ৫টি উপজেলার ২০ হাজার পরিবার। শুক্রবার সকাল থেকে আরও বাড়ছে পানি। তলিয়ে যাচ্ছে নতুন নতুন গ্রাম। ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে পানি।
এদিকে বন্যা করলিত মানুষের মাঝে নেই ত্রান। ত্রানের অভাবে হাহাকার করছেন এই এলাকার বানভাসি ৫০ হাজার মানুষ। খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর, গড্রিমারী, পারুলিয়া, ডাউয়াবাড়ী, মহিষখোচাসহ বিভিন্ন বন্যার্ত এলাকার পরিবারগুলো ঘড়-বাড়ি ছেড়ে উচু স্থানে আশ্রয় নিয়েছেন।
খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল জানান, তার ইউনিয়নে ৩ হাজার পরিবার পানিবন্দী। হাতিবান্ধার গড্রিমারী ইউপির চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, ওই ইউনিয়নে ৪ হাজার পরিবার পানিবন্দী। তবে ইউপি চেয়ারম্যানরা জানান, বন্যার্ত পরিবারের মাঝে বরাদ্দ না দেয়ায় খাবার সংকট দেখা দিয়েছে।
শুকনা খাবার দ্রুত না দিলে সমস্যার সৃষ্টি হবে।
লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, বন্যার্তদের মাঝে ১০৩ মেট্রিক টন চাল ও নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তা হয়তো রোববার থেকে বিতরণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছে, তিস্তার পানি আরও বাড়তে পারে। বন্যার পানি, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার দিকে যাচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,