editor
প্রকাশিত: 11:26 AM, September 17, 2024
অনলাইন ডেস্ক
সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে দু’টি পৃথক হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সানাউল্লাহ তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাসানটেকে মোহাম্মদ ফজলু (৩১) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
এছাড়া গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
এরআগে গতকাল সোমবার ভোর ৬টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ওইদিন দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
2 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 4 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ