admin

প্রকাশিত: 11:48 PM, November 15, 2024

গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে মতবিনিময় কালে খন্দকার মুক্তাদির

গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরীর ৬টি থানা শাখার নেতৃবৃন্দের সাথে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জিন্দাবাজারের একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কিছু সংখ্যক দুষ্কৃতকারী ও সমাজের শত্রু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। তারা যতই চেষ্টা করুক না কেন, এই দেশের ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে দীর্ঘকালের যে সৌহার্দ্য সম্প্রীতি, তা ইচ্ছা করলেই নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে, শত চেষ্টা করেও আমাদের সৌহার্দ্য ও ঐক্য নষ্ট করতে পারেনি। বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সেই কথাই বিশ্বাস করেন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের সঙ্গে সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের সেই নির্দেশনা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিষ্কার করে বলেছেন যে, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয় আসুন আমরা প্রেম-ভালোবাসা দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়ে তুলি। সামনের দিকে এগিয়ে যাই।

তিনি আরোও বলেন, আমাদের সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এগিয়ে যেতে হবে। গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি মানবিক রাষ্ট্র, বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপদি প্রদীপ কুমার দেবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদব ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ভিকন নিঝুম সাংমা, পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানার সাধারণ সম্পাদক স্বপন পাল, বিজয় দাশ, পূজা উপদযাপন পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি দীপংকর দাস, এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক ভৈরব চন্দ্র নাথ, জিডি রুমু, রাজীভ দে চৌধুরী, বীরেশ দেবনাথ, নান্টুর ঞ্জন সিংহ, ধীরেন্দ্র ধর, অরবিন্দ্র দাশ গুপ্ত, সুব্রত দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরাণ থানা শাখার সাধারণ সম্পাদক আশীষ রায়, বিশ্বজিৎ দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোগলবাজার থানা শাখার সভাপতি মন মোহন দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোগলবাজার থানা শাখার সভাপতি রাজ কুমার পাল রাজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকোতোয়ালী থানা শাখার যুগ্ম সম্পাদক শ্যামল কপালী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জালালবাদ থানা শাখার সভাপতি সঞ্জয় পাল, সাধারণ সম্পাদক অপরেশ দাস অপু প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির