editor

প্রকাশিত: 7:41 PM, December 24, 2021

১৫৪ রানের বিশাল জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

১৫৪ রানের বিশাল জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

১৫৪ রানের বিশাল জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনটা বড় জয় দিয়েই শুরু করলো বাংলাদেশ দল। আজ নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানে হারিয়েছে রাকিবুল হাসানের দল। শুরুতে ব্যাটিং করে প্রান্তিক নওরোজ নাবিলের দুর্দান্ত শতকে ২৯৭ রানের বড় পুঁজি গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪২.৩ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় নেপাল।
নেপালকে দাঁড়াতেই দেননি বাংলাদেশি বোলাররা। দলীয় ৫ রানেই আঘাত হানেন পেসার তানজিম হাসান সাকিব। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন ওপেনার অর্জুর কুমালকে (৫)। এরপর অধিনায়ক দেব খানালের (১২) স্টাম্পও উপড়ে ফেলেন সাকিব। দলীয় ২৩ রানে সন্তোষ কারকিকে (৩) সাজঘরে পথ দেখান অধিনায়ক রাকিবুল হাসান।

রাকিবুলের পর দৃশ্যপটে আসেন মেহেরুব। দলীয় ৪৮ রানে নেপালের উইকেটরক্ষক অর্জুন সউদকে (১৫) ইফতিখার হোসেনের ক্যাচ বানান মেহেরুব। এরপর দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার বিবেক মাগারকেও (৩৩) রানআউট করেন তিনি। মাঝে বশির আহমাদকে (৮) কট অ্যান্ড বোল্ড করেন নাঈমুর রহমান। ৮১ রানেই ৬ উইকেট খুইয়ে তখন হারের প্রহর গুনছে নেপাল। সপ্তম উইকেটে গুলসান ঝা ও বিবেক যাদবের ৬০ রানের জুটিতে হারের ব্যবধান কমে তাদের। দলীয় ১৪১ রানে যাদবকে (২৬) নিজের দ্বিতীয় শিকার বানিয়ে এই জুটি ভাঙেন মেহেরুব। এরপর স্কোরবোর্ডে ২ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারায় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার গুলসান ঝা ব্যক্তিগত ৩৫ রানে রান আউট হন। আদিল আলমকে ফেরান নাঈমুর রহমান। আর দুর্গেশ গুপ্তকে বোল্ড করে নেপালের ইনিংসের ইতি টানেন অধিনায়ক রাকিবুল।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। ওপেনিং জুটিতে আসে ৩৯ রান। ১৭ রান করে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। আরেক ওপেনার ইফতিখার হোসেন ২১ রান করে কাটা পড়েন রান আউটে। তিনে নামা নাবিল ১১২ বলে ১১ চার ও এক ছক্কায় ১২৭ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। আইচ মোল্লা ২২ এবং উইকেটরক্ষক ব্যাটার ফাহিম ৫৪ বলে ৫৮ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে মেহেরুবের ১৫ বলে ২১ রানের সুবাদে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৯৭/৪। নেপালের হয়ে গুলসান ঝা, তিলক বান্ডারি ও মোহাম্মদ আদিল আলম একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ (ব্যাটিং)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৯৭/৪ (নাবিল ১২৭, মোল্লা ২২, ফাহিম ৫৮, মেহেরুব ২১*; আদিল আলম ১/৪১, তিলক বান্ডারি ১/৩১)

নেপাল অনূর্ধ্ব-১৯: ৪২.৩ ওভারে ১৪৩ (গুলসান ৩৫, বিবেক মাগার ৩৩, বিবেক যাদব ২৬; তানজিম সাকিব ২/২২, রাকিবুল হাসান ২/২৫, এসএম মেহেরুব ২/২০, নাঈমুর রহমান ২/৪৫)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৫৪ রানে জয়ী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,