editor

প্রকাশিত: 11:32 PM, April 2, 2022

রমজানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলবে যেভাবে

রমজানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলবে যেভাবে

রমজানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলবে যেভাবে

7

ডেস্ক রিপোর্ট
রমজান মাসে সরকারি-বেসরকারি ব্যাংকে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পাঁচ ঘণ্টা লেনদেন করা যাবে। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে আর্থিক প্রতিষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিষয়ে দু’টি পৃথক প্রজ্ঞাপনে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

7

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাসে ব্যাংক কোম্পানির কার্যালয় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ সকাল সাড়ে ৯টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত অব্যাহত থাকবে।

4

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের কার্যালয় ও শাখায় লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরবে। বর্তমানে ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে।

আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে যোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট। রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।

ওদিকে, রমজান মাসে চেক কিয়ারিংয়েরও নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। আরটিজিএসের লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক সংক্রান্ত করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

5

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

5 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

7 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 4 বিশিষ্ট

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

3 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

5 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

3 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

6 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

3 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

7 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও

1
2